মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”
প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে পরবর্তিতে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব দিবসের অনুষ্ঠান কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকোনুজ্জামান, সমাজ সেবা কর্মকতা আবুল হোসেন মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহনকারী যুবকও যুবা মহিলা।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কলারোয়া যুব উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসমত আরা বেগম।
স্বাগত বক্তব্যে তিনি বলেন- ১৮- ৩৫ বছর বয়সের নানাবিধ প্রশিক্ষণ দেয় যুব উন্নয়ন অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ যুবদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ দান করা আমাদের লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-
মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক, তাই যুবদের কর্মসংস্থান ও উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।
তাই আসুন আমরা সকলেই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবতায়ন করে নিজের এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করি।
অনুষ্ঠান শেষে ১৬ জন যুবাদের মাঝে ৬ লক্ষ ৯০ হাজার টাকার ঋনের টাকার চেক ও প্রশিক্ষণ সনদ পত্র প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কমকর্তা মাজহারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন