মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায়
ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে
কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজ
গভর্ণিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটারীয়ান নাজনীন আরা নাজু। প্রধান অতিথির বক্তব্যে নাজনীন আরা

নাজু বলেন, “শিক্ষার্থীদের ভাল ফলাফল ও কাঙ্খিত লক্ষ্য অর্জনে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার কোন বিকল্প নেই। যে যত সুশৃঙ্খল তার মেধার বিকাশ তত বেশি। সুশৃঙ্খল জীবনই আসলে সত্যিকার আনন্দের, উপভোগ্য জীবন। শৃঙ্খলা যখন থাকে না, তখন বিনোদনের অভিজ্ঞতাও নিয়ে আসে বিষন্নতা, একঘেয়েমি ও বিরক্তি।
শৃঙ্খলা বজায় রেখেই মানুষ অর্জন করে শ্রেষ্ঠত্ব, নির্মাণ করে আধুনিক সভ্যতা। মানুষের সুশৃঙ্খল জীবনের ভিত্তি রচিত হয় শিক্ষাজীবনে। শৃঙ্খলাবোধ আত্মস্থ করার জন্য অবশ্যই কতিপয় রীতিনীতি অনুসরণ করা জরুরি।

প্রথমত, প্রয়োজন সামাজিক রীতিনীতি মেনে চলা এবং দ্বিতীয়ত, আইনের প্রতি প্রদ্ধাশীল হওয়া। শৃঙ্খলাবোধ অর্জনের ক্ষেত্রে উত্তম নৈতিকতা ও শিষ্টাচারের অনুশীলন
দরকার। চিন্তা ও কর্মে শৃঙ্খলা অনুসরণ করলে মানুষ নিজকে মহৎ ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারে। ‘ডিসিপ্লিন ইজ লাইফ’ কথাটির।অর্থ ‘শৃঙ্খলাই জীবন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসরিন আরা শাহী, ভাঁলুকা চাঁদপুর।আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক বিজন কুমার মিত্র, তাসনিয়া সুলতানা, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আবু অহিদ
বাবলু, আব্দুল আলীম, এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদ হোসেন ও রামিমা খাতুন। কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায়
অনুষ্ঠানের পূর্বে কলেজ গভর্ণিং বডির সভাপতি নাজনীন আরা নাজু কলেজ ক্যাম্পাসে সকল বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার মানসহ সামগ্রীক বিষয়ে
খোঁজ-খবর নেন। সেই সাথে ক্যাম্পাসে উদ্বোধনের অপেক্ষায় থাকা নব-নির্মিত পরিদর্শণ করেন।

ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের এইচএসসি ২০২২
পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কলেজের ২৬০ জন বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা