শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ভ্যান নিয়ে পালাবার সময় চোরকে গণধোলাই

যশোরের মণিরামপুরে দিনদুপুরে ভ্যান চুরি করে পালানোর সময় শহিদুল ইসলাম (৩৫) নামের এক চোরকে ধাওয়া করে ধরেছেন এলাকাবাসী। এরপর গণধোলাই দিয়ে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (০৪নভেম্বর-২০২২) দুপুরে উপজেলার রোহিতা ইউনিয়নের নওশের মোড়ে এ ঘটনা ঘটে। আটক চোর খুলনার গোল্লামারি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

রোহিতা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন- এদিন দুপুর ১২টার দিকে ঝিকরগাছা বাজারে আব্দুস সালামের ভ্যান ভাড়া করে চোরেরা। এরপর চক্রের একজন বাইরে ভ্যান রেখে
চালককে সাথে নিয়ে বাজারের একটি মুদি দোকানে ঢোকে। এ সুযোগে চোর চক্রের অন্য সদস্য শহিদুল ভ্যান নিয়ে মণিরামপুরের দিকে চলে আসে।

মেহেদী হাসান বলেন- ভ্যান মালিকেরা আমার এলাকায় খবর দেয়। তখন আমরা মণিরামপুর-ঝিকরগাছা সড়কের নওশের মোড়ে ভ্যানসহ চোরকে ধরে ফেলি। পরে ডিবি পুলিশ এসে ভ্যানসহ চোর শহিদুলকে নিয়ে যায়।

মণিরামপুরের খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন- আটক চোরকে ডিবি পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক