সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচন উপযোগী পৌরসভার তথ্য চেয়ে ইসির চিঠি

সারাদেশের নির্বাচন উপযোগী পৌরসভার তথ্য চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে পৌরসভাগুলোর বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। ইসির কর্মকর্তারা বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে যেসব পৌরসভার মেয়াদ শেষ হবে, ওই সব পৌরসভার বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। তারা বলেন, পরিষদের প্রথম সভার তারিখ, শপথগ্রহণের তারিখ, পৌরসভার মেয়াদ শেষের তারিখ ও সীমানা-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দায়িত্ব পালনের কাজের জন্য অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নয়

দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা না নিতে আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় মাঠপর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ বা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রায় বাধাগ্রস্ত হচ্ছে বলে চিঠিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিচারক, ম্যাজিস্ট্রেট বা কোনো সরকারি কর্মকর্তার কর্তব্য/দায়িত্ববিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তের মানুষেরা ঝুঁকছে গরুর খামারে

কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের অনেকেই এখন গরু খামারের দিকে‌ ঝুঁকে পড়েছে‌। অনেকেই গাভীর খামারের দিকে‌ ঝুঁকে পড়েছে‌, কেউ কেউ গরু মোটাতাজাকরণ করে, স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আবার অনেকে বড় ধরনের খামার প্রকল্পের জন্য কাজ শুরু করেছেন। ফলে অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরেজমিনে বিভিন্ন খামার ঘুরে দেখা যায় যে, কলারোয়ার উপজেলার গাড়াখলীতে‌ সাইদুল ইসলাম ও‌ মন্টু মিলে গড়ে তুলেছেন বড় ধরনের খামার। নিজেরা দেখাশুনা করার পাশাপাশি লোকবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাই নদে জলাবদ্ধতা দূরীকরণে অবৈধ পাটাবেড়া উচ্ছেদ অভিযান

কলারোয়ায় সোনাই নদে জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাই নদের অবৈধ পাটাবেড়া উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন (ভূমি) এর নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই কার্যক্রম পরিচালিত হয়। কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর, রামভাদ্রপুর ও মদনপুর এলাকা থেকে ন-কাটি বিল পর্যন্ত প্রবাহিত সোনাই নদের অবৈধ পাটাবেড়া উচ্ছেদের পাশাপাশি সমস্ত পাটা পুড়িয়ে ফেলাবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বুধবার (৯ মঙ্গলবার) দুপুরে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃতরা হলো- আবুল হোসেনের ছেলে আব্দুল হালিম (৫৩), হাসেম আলীর ছেলে কাওছার আলী (২২), দুলু মিয়ার মেয়ে খুশি বেগম (২১), শামসুল আলমের ছেলে সৈয়দুল কাউসার (২১), সৈয়দ আহমেদের মেয়ে কানিস বিবি (২৭), নুরুল হকের মেয়ে দিলজান খাতুন (১৬) ও কাউছার আলীর সালমান (০২)। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

অস্ত্র মামলায় সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে অভিযোগপত্র দাখিল

অস্ত্র ও অবৈধ ভারতীয় রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টো অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আমলী আদালত-৬ এর বিচারক রাজীব রায়ের আদালতে বুধবার দুপুরে অভিযোগপত্র দু’টো দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল ইসলাম। সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান, দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও অবৈধ রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। ১৮৭৮ সালের আর্মস এ্যাক্টসবিস্তারিত পড়ুন

ফেসবুকের ভুয়া আইডি থেকে আপত্তিকর ছবি

তালায় যুবকের বখাটেপনায় অতিষ্ঠ ছাত্রীর আত্মহনন!

ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও যুবকের বখাটেপনায় সাতক্ষীরার তালায় কিশোরী ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। আত্মহননকারী মেয়েটির নাম বিউটি মন্ডল। সে এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহননে প্রাণ দেয়। ওসি মেহেদী জানান, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’ নামেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের জিম্মি করে চাঁদা আদায় : ৬ প্রতারক আটক

বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি ও জোর পূর্বক টাকা আদায়ের অভিযোগে ৬ প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল লতিফ তার নিজের বোন নুরজাহান, খালাতো বোন নাজমা খাতুন ও আলীমকে ভারতের পাঠানোর উদ্দেশ্য বেনাপোল চেকপোষ্ট‍ে গাড়ি থেকে নামার পর একজন প্রতারক তাকে সহজে ভারতে পার করে দেবে এমনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোবাইল ফোন টাওয়ারের ব্যাটারি চুরির সময় ২ ব্যক্তি গ্রেপ্তার

কলারোয়ায় চুরি করার সময় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার যুগিখালী বাজার সংলগ্ন এলাকায় মোবাইল ফোন বাংলালিংক টাওয়ারের ব্যাটারী চুরি করার সময় চোরদের হাতেনাতে আটক করে পুলিশ। গ্রেপ্তাররা হলো- পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের (ইউরেকা পাম্প সংলগ্ন) মৃত সাহেব আলীর ছেলে রবিউল আলম চঞ্চল (৪০) ও হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি (গোগ) গ্রামের আব্দুল কাদের (নাইট গার্ড)’র ছেলে আরিজুল ইসলাম (২২)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ওসি হিসাবে যোগদান করলেন ইয়াছিন আলম চৌধুরী

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবির ওসি) হিসাবে যোগদান করেছে শ্যামনগর থানার বিদায়ী ইন্সপেক্টর (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী। বুধবার (৯ সেপ্টেম্বর) পূর্বাহ্নে তিনি সাতক্ষীরা জেলা পুলিশ অফিসে এসে ডিবির ইনচার্জ হিসাবে যোগদান করেন। যোগদানের পর তিনি বিদায়ী ওসি মহিদুল ইসলামের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক বাবুল আক্তার, পরিদর্শক জহিরুল ইসলাম, ডিবির সেকেন্ড অফিসার হাফিজুর রহমান, ডিবির সাব-ইন্সপেক্টর ফরিদ হোসেন, সাব-ইন্সপেক্টর মুনিরুল ইসলাম, সাব-ইন্সপেক্টরবিস্তারিত পড়ুন