শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাই নদে জলাবদ্ধতা দূরীকরণে অবৈধ পাটাবেড়া উচ্ছেদ অভিযান

কলারোয়ায় সোনাই নদে জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাই নদের অবৈধ পাটাবেড়া উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন (ভূমি) এর নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই কার্যক্রম পরিচালিত হয়।

কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর, রামভাদ্রপুর ও মদনপুর এলাকা থেকে ন-কাটি বিল পর্যন্ত প্রবাহিত সোনাই নদের অবৈধ পাটাবেড়া উচ্ছেদের পাশাপাশি সমস্ত পাটা পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা জানান, সোনাই নদ অনেক দিন ধরে অবৈধ দখলে। তারা অবৈধভাবে বেড়াপাটা দিয়ে মাছ চাষ করছে। এরকম একটি অভিযোগের ভিত্তিতে আর জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান। যাতে করে পানি নিষ্কাশনের কোনা বাধা না পায় তার জন্য এসব বেড়াপাটা উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরো জানান, এই অভিযান অব্যহত থাকবে। আগামীতে কেউই যাতে পাটা দিয়ে পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি না করতে পারে তার জন্য ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ও ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক