Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঝিকরগাছায় ট্রলির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

যশোরের ঝিকরগাছা শংকরপুরে দ্রুতগতির ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নামে দুই বছরের শিশু নিহত হয়েছে। শনিবার সকালে বাগআঁচড়া-বাঁকড়া সড়কের উলাকোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাহিদ হাসান উলাকোল বাজারের মুদি ব্যবসায়ী নাজমুল হাসানের ছেলে। প্রত্যক্ষদর্শির সুত্রে জানা যায়, নাহিদ হাসান সকালে তার পিতার মুদি দোকানের সামনে খেলা করছিলো। এর এক ফাঁকে সে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলো এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দিলে নাহিদ হাসান গুরুতর আহতবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ‘বাধন দাড়িয়া’ টুর্নামেন্টে মেহেরপুর বিজয়ী

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া জনপ্রিয় ৮ দলীয় ‘বাধন দাড়িয়া’ টুর্নামেন্টে ভোগতি একাদশকে ২-৩ গোলে পরাজিত করে মেহেরপুর একাদশ বিজয়ী হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠানিক ভাবে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শাহপুর যুবসংগের আয়োজনে বাধন দাড়িয়া খেলায় প্রথম পর্বে অংশ গ্রহন করেন- নতুন মুলগ্রাম একাদশ, ঝাঁপা একাদশ, গোপশানা একাদশ, ভোগতি একাদশ, বকুলতলা একাদশ, মল্লিকপুর একাদশ, মেহরপুর একাদশ ও সুজাপুর একাদশ। ফাইনালে ভোগতি একাদশ ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবী নাগরিক কমিটির

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুর, কাটিয়া মাঠপাড়া, রসুলপুর ও ইটাগাছা পশ্চিমপাড়াসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। সভায় বলা হয়, প্রতিবছরই এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তা ক্রমেই বিভিন্ন এলাকায় বিস্তৃত হচ্ছে। এবছর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এইসব এলাকায় অনেকের ঘরের মধ্যেই দীর্ঘদিন পানি রয়েছে। মানুষের রান্না-খাওয়া, পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত। এমনকি বদ্দিপুর এলাকায় মৃত মানুষের দাফন-কাফনেরও কোনবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় ফেনসিডিলসহ মহিলা আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আমতলা থেকে শনিবার রাতে রিজিয়া বেগম ওরফে তানিয়া (৪২) নামে এক মহিলাকে ৭ বোতল ফেনসিডিলসহ বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। তানিয়া বাগআঁচড়া বকুলতলা এলাকার নজরুল ইসলামের স্ত্রী। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শনিবার রাত ৯টার দিকে ৭ বোতল ফেনসিডিলসহ সাতমাইল এলাকার আমতলা থেকে তানিয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় সে বিভিন্ন কাস্টমারের কাছে ফেনসিডিল বিক্রি করার প্রচেষ্টায় লিপ্ত ছিলো।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের কমিটি: ভারপ্রাপ্ত সভাপতি রশিদ ও সম্পাদক শাহজাহান

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের মৃত্যুতে ওই কমিটির উদ্ধর্তন সহ-সভাপতি শেখ আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট শনিবার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বিগত ৭ ডিসেম্বর ২০১৯ তারিখে কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি গঠনের পর মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার ও শাহজাহান আলীর দাখিলকৃত কমিটি সাময়িকবিস্তারিত পড়ুন
আরো খবর
কেশবপুরে সকল উন্নয়ন সম্পন্ন করা হবে: এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, সন্ত্রাসীদের কোন জায়গা কেশবপুরে হবে না। কেশবপুর হবে স্বস্তি আর শান্তির শহর। কেশবপুরে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন সম্পন্ন করা হবে। সকল উন্নয়ন কাজে আওয়ামী লীগর ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ত করা হবে। সংগঠনকেও শক্তিশালী করা হবে। দলের মধ্যে চেইন অব কমান্ড বজায় থাকবে। কেশবপুর উপজেলাকে সকল ক্ষেত্রে মডেল উপজেলায় রূপান্তর করা হবে। গতকাল কেশবপুরবিস্তারিত পড়ুন
শার্শায় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিকরগাছা থানার গদখালী (মঠবাড়ী) এলাকার মৃতঃ জিয়াদ আলী গাজীর ছেলে আবুল হোসেন বাচ্চা (৪৮) ও যশোরের ষষ্টিতলা এলাকার মৃতঃ কাদের শিকদারের ছেলে জাফর (৫০)। পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে শার্শা থানার এএসআই পিকুল হোসেন শার্শা থানার জামতলা-শার্শা রাস্তার টেংরা গ্রামস্থ বিশ্বাস বিকস এর সামনে পাঁকা রাস্তারবিস্তারিত পড়ুন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত

নানা আয়োজনে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে নূর মোহাম্মদ নগরে কোরআনখানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পুলিশ কর্তৃক সশস্ত্র সালাম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ আহম্মেদ, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়াসহবিস্তারিত পড়ুন
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম মৃত্যুবার্ষিকী হয়েছে। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন রণাঙ্গনের লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। পরে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলাবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনায় ফি ছাড়াই ভর্তির সুযোগ

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতি বিচেনায় ফল-২০২০ সেমিস্টারে ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের ফি ছাড়াই ভর্তির সুযোগ করে দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনা। এনইউবিটি, খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জুবায়ের মুস্তাফিজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এই ১০০% ফি মওকুফ কার্যক্রম উদ্বোধন করেন। করোনা পরিস্থিতি যাতেবিস্তারিত পড়ুন

