শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবী নাগরিক কমিটির

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুর, কাটিয়া মাঠপাড়া, রসুলপুর ও ইটাগাছা পশ্চিমপাড়াসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

সভায় বলা হয়, প্রতিবছরই এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তা ক্রমেই বিভিন্ন এলাকায় বিস্তৃত হচ্ছে। এবছর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এইসব এলাকায় অনেকের ঘরের মধ্যেই দীর্ঘদিন পানি রয়েছে। মানুষের রান্না-খাওয়া, পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত। এমনকি বদ্দিপুর এলাকায় মৃত মানুষের দাফন-কাফনেরও কোন জায়গা নেই।

জেলা নাগরিক কমিটির সভায় আরো বলা হয়, পরিস্থিতির নিরসনে অন্য বছর পৌরসভা, জেলা প্রশাসনসহ কর্তৃপক্ষের কিছু উদ্যোগ পরিলক্ষিত হলেও এবার তাও অনুপুস্থিত। ফলে মানুষের দুর্ভোগ দিনকে দিন বেড়েই চলেছে। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

সভায় সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনে যেখানে যে ধরণের বাধা রয়েছে তা অপসারণ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে যেসমস্থ মাছের ঘের গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ, তাৎক্ষণিক পানি নিষ্কাশনের পথ না থাকায় বদ্দিপুর, কাটিয়া মাঠপাড়া, রসুলপুর, মাগুরা বৌবাজারসহ অন্যান্য এলাকায় স্যালো মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা করার দাবী জানানো হয়।

সভায় প্রাকৃতিক দুর্যোগ, নদীর বেড়িবাঁধ ভাঙন ও জলাবদ্ধতা কবলিত উপকূলীয় এলাকা রক্ষার জন্য পৃথক বোর্ড গঠনসহ জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবী আদায়ে আগামী ১৩ সেপ্টেম্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরের সামনে অবস্থানসহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মরকলিপি পেশের কর্মসূচির তারিখ পরিবর্তন করে ১৫ সেপ্টেম্বর পূর্ণনির্ধারণ করা হয় এবং গণস্বাক্ষরসহ উক্ত কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরেরর মানুষের প্রতি আহবান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মাধব চন্দ্র দত্ত, আনোয়ার জাহিদ তপন, ওবায়দুস সুলতান বাবলু, জিএম মনিরুজ্জামান, অপারেশ পাল, শেখ সিদ্দিকুর রহমান, কমরেড আবুল হোসেন, মুনসুর রহমান, কওসার আলী, আব্দুস সামাদ, আলী নুর খান বাবলু, সুরেশ পান্ডে, আসাদুজ্জামান লাভলু, অধ্যাপক তপন কুমার শীল, মোশারফ হোসেন, মো. মনিরুজ্জামান, মো. আব্দুর রশিদ. লুৎফর রহমান, মো. হোসেন আলী, আলমগীর হোসেন মনু, রবিউল ইসলাম, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত

যে কালজয়ী কণ্ঠের জাদুতে শতবর্ষ ধরে প্রতি শরতে বাঙালি হৃদয়ে দেবী দুর্গারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়