শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি খুলনায় ফি ছাড়াই ভর্তির সুযোগ

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতি বিচেনায় ফল-২০২০ সেমিস্টারে ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের ফি ছাড়াই ভর্তির সুযোগ করে দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনা।

এনইউবিটি, খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জুবায়ের মুস্তাফিজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক লাইভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এই ১০০% ফি মওকুফ কার্যক্রম উদ্বোধন করেন।

করোনা পরিস্থিতি যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে এই লক্ষ্যে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে এনইউবিটি, খুলনা।
এ ছাড়া এই সেমিস্টারে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিউশন ফি ২০ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশ মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার, উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।

প্রবন্ধ উপস্থাপক ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।

সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

এদিকে টিউশন ফি, ভর্তি ফি মওকুফ ছাড়াও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সব শিক্ষার্থী যেন অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ইতোমধ্যে ‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন-২০২০’ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ফ্রি মোবাইল ডাটা এবং ৬৫ শতাংশ মূল্য ছাড়ে ল্যাপটপ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এনইউবিটি খুলনার এই শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা