Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আরো খবর
কেশবপুরের দুই গবেষকের পাট দিয়ে আবিষ্কৃত কার্বন বিশ্বজুড়ে ব্যবহারের সম্ভাবনা

নানামুখি ব্যবহার উপযোগী করতে পারলে, যে কোন বস্তুর কদর বাড়ে, হয় উজ্জ্বল সম্ভাবনাময়। পাট নিয়ে এ সম্ভাবনাময় কাজটি করেছেন বাংলাদেশের দুই সনামধন্য গবেষক ড. মোঃ আব্দুল আজিজ এবং ড. মোঃ আবুল কাশেম। এছাড়া সহায়তা করেছেন ড. আজিজের পিএইচডির ছাত্র সাঈদ শাহিন শাহ। তাঁরা পাট ও পাটখড়ি দিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির সহায়তায়, অত্যাধিক মূল্যবান উপাদান কার্বন তৈরি এবং তার ব্যবহার নিয়ে একটি রিভিউ পেপার লিখেছেন যা সম্প্রতি প্রকাশিত হয়েছে খ্যাতনামা জার্নাল Theবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আলোচিত বেস্টটীমের মিলি’র জামিন না মঞ্জুর

তথ্যপ্রযুক্তির মামলায় আলোচিত বেস্টটীমের এড. শাহনেওয়াজ পারভীন মিলি’র জামিন না মঞ্জুর করেছে আদালত। তবে ট্রলি চালকের বাড়ি ভাংচুরের মামলা জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাড়িঘর ভাংচুর এবং তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া দুটি মামলায় মিলির পক্ষে জামিন প্রার্থনা করা হয়। আদালতের বিচারক হুমায়ুন কবির দুটি মামলার মধ্যে বাড়িঘর ভাংচুরে মামলায় জামিন মঞ্জুর করলেও তথ্যপ্রযুক্তি আইনের মামলা জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাদী পক্ষেবিস্তারিত পড়ুন
৩ সেপ্টেম্বর, ২০২০
করোনাকালে যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় নিজেদের জীবন বাজি রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় জনসমাগম ঠেঁকাতে ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহত্তর যশোর অঞ্চলে যশোর সেনানিবাসের দায়িত্বপূর্ণ দশটি জেলায় সেনাসদস্যরা তাদের নিয়মিত টহলবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় করোনা প্রতিরোধে ‘ভাইরাস শুট আউট’ বিতরণ

যশোরের শার্শার বাগআঁচড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধক ভাইরাস শুট আউট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে করোনা প্রতিরোধক ৪৫০ পিস ভাইরাস শুট আউট বিতরণ করেন বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল। এ সময় চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল বলেন, দিন দিন করোনা ভাইরাসের প্রাদূভার্ব বেড়েই চলেছে। এমতাবস্থায় করোনাকে ভয় না করে বাগআঁচড়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের স্টাফ, সাতমাইল পশু হাটের স্টাফ, সকল ইউপি সদস্যবৃন্দ এবংবিস্তারিত পড়ুন
সৌদিতে প্রবেশের অনুমতি পেলেন বাংলাদেশসহ যে ২৫ দেশের প্রবাসীরা

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি আরবে অন্য দেশের নাগরিকদের প্রবেশ বন্ধ আছে। তবে সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। অবশেষে বাংলাদেশসহ ২৫ দেশের প্রবাসীরা অনুমতি পাচ্ছেন সৌদি প্রবেশের। সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি কিছু শর্তসাপেক্ষে এসব দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে সৌদিতে প্রবেশ করা যাবে তার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। এই ২৫ দেশের তালিকায় নেই পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অনুমতির তালিকায়বিস্তারিত পড়ুন
অবতরণের সঙ্গে সঙ্গে ২ সন্তানকে রেখেই বিমানের ডানায় চলে যায় নারী, অতঃপর… (ভিডিও)

ইউক্রনের এক নারী যাত্রীকে কালো তালিকাভূক্ত করল ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। কারণ জানলে তাজ্জব হয়ে যাবেন। তুরস্ক থেকে কিয়েভের বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান। তারপরই আজব কাণ্ড ঘটিয়ে ফেলেন ওই নারী যাত্রী। বিমানের ইমার্জেন্সি দরজা খুলে সোজা নেমে পড়েন বিমানের ডানায়। তারপর সেখানে কিছুক্ষণ পায়চারি করে নেন। খবর দ্য সান’র। বিমানবন্দর সূত্রের খবর, ওই নারী জানিয়েছেন, বিমানবন্দরে নামার পর তাকে খুব ‘গরম’ লেগে যায়। এতটাই যেবিস্তারিত পড়ুন
নড়াইলে শিশু সন্তানের হত্যার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে ফল বিক্রেতা মা

শিশু সন্তানের হত্যার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে ফল বিক্রেতা হতদরিদ্র মা আন্না বেগম। সন্তান হত্যার প্রায় দেড় বছর অতিবাহিত হলেও এখনও হত্যাকারীদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। কারা এবং কেন শিশু সাব্বিরকে হত্যা করলো সে খবরও দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশেষে কোনো উপায় না পেয়ে তিনি সাংবাদিকদের দ্বারস্থ হলেন। তার বিশ্বাস এবার যদি তিনি সন্তান হত্যার বিচার পান। সকাল ১০টায় স্বামী হারা আন্না বেগম বলেন, আমি গরিব মানুষ, আমার কেউবিস্তারিত পড়ুন
নড়াইলে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের কালিকায় দুই দশক আগে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভগ্নিপতি আউয়াল ফকিরকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আউয়াল ফকিরের করা জেল আপিল আংশিক মঞ্জুর করে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। আদালতে আউয়াল ফকিরের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। রায়ের বিষয়টি নিশ্চিত করে ডেপুটিবিস্তারিত পড়ুন
মানুষের সেবায় ব্র্যাক জন্ম থেকে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে

মানুষের সেবায় ব্র্যাক জন্মথেকে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতা সততার সাথেই অব্যাহত থাকবে। সংগঠনের প্রতিটি প্রতিনিধি সেই কমিটমেন্ট বুকে ধারণ করে আমৃত্যু পথ চলতে হবে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট ইউনিয়নে ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রকল্প ভিজিট করতে এসে ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এবং আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রকল্প কাজ করতে এসে সিনিয়র পরিচালক শামেরান আবেদ এসব কথা বলেন। প্রকল্প পরিদর্শনের পর তারা ব্র্যাক কাজিরহাট অফিস বৃক্ষ রোপনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিচুলি সংকট আর দামের উর্দ্ধগতি!

কলারোয়ার সকল ইউনিয়নের বহু বাড়িতে গৃহপালিত পশু হিসেবে গরু পোষেন। আবার অনেকে খামার তৈরি করে একাধিক গরু পোষেন। নির্দিষ্ট সময়ের পর তাদের সকলেই পরবর্তীতে গরু বিক্রি করেন লাভের প্রত্যাশায়। আর এসকল গরুর প্রধান খাদ্য বিচুলি। সম্প্রতি বিচুলির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে বিচালি সংকট বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেই সাথে বিচুলির দামেরও উর্দ্ধগতিতে চরম বিপাকে পড়েছেন গরু খামারী ও গরু পোষা ব্যক্তিরা। তারা জানান, গতবিস্তারিত পড়ুন

