সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার এ.কে ট্রাভেলসের কাউন্টার প্রতিনিধি মীর সহিদুল ইসলাম আর নেই

এ.কে ট্রাভেলস এর কলারোয়া কাউন্টার প্রতিনিধি শুভংকরকাটি গ্রামের মীর সহিদুল ইসলাম (৫২) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, সদ্য প্রয়াত মীর সহিদুল ইসলাম কলারোয়ার শুভংকরকাটি গ্রামের সমাজসেবক প্রয়াতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত।। বর্তমানে আক্রান্ত ১২

কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতালের তথ্য মতে, নতুন আক্রান্তরা হলেন- পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরিফ মাহমুদ (৩০), একই গ্রামের মৃত মহিউদ্দীনের পুত্র আলমগীর (৫২) ও জালালাবাদ ইউনিয়নের নারায়নপুর গ্রামের গোলাম হোসেন (৬৯)। নতুনসহ এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১১০ জনে দাঁড়ালো। তবে ইতোমধ্যে ৯৪ জন সুস্থ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানেবিস্তারিত পড়ুন

আশাশুনির বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার মুস্তাফিজুর

বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন ও জেলা পুলিশ সাতক্ষীরার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লস্কারী খাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন। এ সময় স্থানীয় পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: পত্রদূত

কেশবপুরের মঙ্গলকোটে কাঁচা রাস্তায় জনদুর্ভোগ চরমে

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজার হতে গোলাঘাটা ব্রিজ ভায়া মঙ্গলকোট আকুঞ্জি পাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তাটি আজও পাকাকরণ হয়নি। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবী জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় জনদুর্ভোগ চরমে। পাকাকরণের দাবি এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে জানা যায়, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত লোক মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি, মজিদপুর, সফরাবাজ, আলতাপোলসহ বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন। একটু বর্ষা হলে কর্দমাক্ত হয়ে চলাচল অনুপযোগী হয়েবিস্তারিত পড়ুন

নড়াইলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মূখার্জির স্মরণসভা

নড়াইলের জামাইবাবু হিসেবে খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জির মৃতুতে সদর উপজেলার চাচড়া-তুলারামপুরে বুধবার দুপুরে শ্রদ্ধাঞ্জলী ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রণব মূখার্জির পত্নী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির নামে প্রতিষ্ঠিত শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে এ শ্রদ্ধাঞ্জলী ও স্বরণসভা অনুষ্ঠিত হয়। শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের ট্রাস্টি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সদরবিস্তারিত পড়ুন

চরম ভোগান্তিতে তালার কলাগাছি জনপদের মানুষ

সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার তালা উপজেলার নিভৃত পল্লী কলাগাছি। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষের কোল ঘেষে বয়ে চলা গাছার বুক চিরে রয়ে গেছে দলুয়া শালিখা প্রায় আট কিলোমিটার রাস্তা। যার দুই পাশে সেই সম্মরনাতীত থেকে বসবাস করে আসছে প্রায় ৭ থেকে ৮ হাজার সনাতন ধর্মালম্বী পরিবার। দূর্গম পল্লীর অবহেলীত গ্রামটির সুদীর্ঘ ইতিহাস আর ঐতিহ্য থাকলেও স্বাধীনতার আগে থেকেই জনপদের মানুষ রয়েছে চরম অবহেলা আর বঞ্চনার মধ্যে। একাত্তরে ডামাডোলের মধ্যেই সেখানে প্রতিষ্ঠিতবিস্তারিত পড়ুন

পানিবন্দী মানুষের চলাচলে সাতক্ষীরা পৌরসভার ফ্রি বাহণ উদ্বোধন

সাম্প্রতিক অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনী এলাকার পানিবন্দী দুর্গত মানুষের চলাচলের সুবির্ধার্থে পৌরসভা কর্তৃক প্রদত্ত ফ্রি বাহণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ফ্রি বাহণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন, ‘অতি ভারী বর্ষণে বদ্দিপুর কলোনী, পুলিন পাড়া, আলিয়া মাদ্রাসা পূর্ব পাড়া ও তালতলা ঋষি পাড়ার প্রায় ২/৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৫টি কাচা ঘর পড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

তালায় ডাকাতিসহ ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরার তালা থানা পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি আবুল কালাম শেখ (৪৫) নামে এক জনকে গ্রেফতার করেছে। সে উপজেলার চাঁদকাটি গ্রামের সুবান আলী শেখের ছেলে। তালা থানা পুলিশ জানায়, মঙ্গলবার তালা থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তালা থানায় ডাকাতিসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

নড়াইলে করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক নড়াইল শাখার সিনিয়র অফিসার আব্দুল গাফফার (৫৮) মারা গেছেন। বুধবার সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। আব্দুল গাফফার নড়াইল শহরের ভওয়াখালী এসপি অফিস পাড়ার বাসিন্দা। আব্দুল গাফফারের পারিবারিক সুত্র জানায়, আব্দুল গাফফারের কয়েকদিন আগে জ্বর হয়। এছাড়া তার শ্বাসকষ্টসহ করোনা উপসর্গও ছিল। এ অবস্থায় তিনি স্থানীয় হাসপাতালে নমূনা পরীক্ষা করান। তাতে তার পজিটিভ রেজাল্ট আসে। এরপর অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরবিস্তারিত পড়ুন

নড়াইল বাসীর দুঃখ দুর্দশায় সবসময় পাশে দাঁড়িয়েছেন এমপি মাশরাফি

খ্যাতি কখনো তাঁকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরাতে পারেনি। জনসাধারণের উপকার তিনি আড়াল থেকে করতেই পছন্দ করেন। প্রচারণার থেকে তিনি কর্মকে বেশি প্রাধান্য দেন। এমন মুখবন্ধ তার পছন্দের না হলেও একথা এড়িয়ে যাওয়া কিছুটা কঠিন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হওয়ার আগেও তিনি নড়াইলের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন। এটা তার রেকর্ড বলে দেয়। ক্রিকেটে যেমন ছিলেন সফল অধিনায়ক, রাজনীতিতেও তিনি জয়ী, যদিও এখানে পথগুলো সিধা না। তবে একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।বিস্তারিত পড়ুন