সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত।। বর্তমানে আক্রান্ত ১২

কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতালের তথ্য মতে, নতুন আক্রান্তরা হলেন- পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আরিফ মাহমুদ (৩০), একই গ্রামের মৃত মহিউদ্দীনের পুত্র আলমগীর (৫২) ও জালালাবাদ ইউনিয়নের নারায়নপুর গ্রামের গোলাম হোসেন (৬৯)।

নতুনসহ এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১১০ জনে দাঁড়ালো। তবে ইতোমধ্যে ৯৪ জন সুস্থ হওয়ায় তাদেরকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ৪ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরাসহ বিভিন্নভাবে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন।
এ ছাড়া আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন পর্যন্ত ৭৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলেও ইতোমধ্যে ল্যাব থেকে ৭০৪ জনের রিপোর্ট এসেছে।

এদিকে, নতুন শনাক্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি