Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনা উপসর্গে একদিনে কলারোয়ার একজনসহ সাতক্ষীরায় ৩ মহিলার মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে একদিনে ৩ মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) কলারোয়ার একজন ও সদর উপজেলার দুইজন মহিলা মারা গেছেন। তারা হলেন কলারোয়া পৌরসভাধীন গদখালী গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন (৭০), সদর উপজেলার কাটিয়া আমতলার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও বাটিখালি গ্রামের মোজহার হোসেনের স্ত্রী রিজিয়া খাতুন (৬২)। তিনজনই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন
শ্যামনগরে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আইটপাড়া গ্রামে পুকুরে ডুবে ফিরোজ খাতুন (২১) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবুল কালাম গাজীর ছোট মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ খাতুন সকালে থালা-বাসন মাজতে পুকুরে যায়। এ সময় পূর্ব থেকে মৃগীরোগে আক্রান্ত ফিরোজা অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে। মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুলবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ার কুলবাড়ীয়ায় আম্ফানের তান্ডবে গাছ রাস্তায়, অপসারণ হবে কবে?

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাগআঁচড়া থেকে জগদানান্দকাঠি সড়কের কুলবাড়ীয়া ছোট আমতলা নামক স্থানে আম্ফানের তান্ডবে উপড়ে গিয়ে বড় একটি আমগাছ খোদ রাস্তার উপরেই পড়ে আছে। সরেজমিন গিয়ে দেখা যায়, উপড়ে যাওয়া গাছটি সরকারী হওয়ায় এলাকার লোকজন সরকারী আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শণ করেই গাছটির কোন ক্ষতিসাধন করেনি। বরং চেয়ে আছে উপর মহলের দিকে কবে নাগাদ গাছটি অপসারণ হবে আর জনগণ ফিরে পাবে রাস্তা দিয়ে সুবিধামত চলার স্বাধীনতা? এলাকার বাসিন্দা আব্দুর রহমানবিস্তারিত পড়ুন
ইউএনও’র কাছে অভিযোগ
তালায় রাস্তা সম্প্রসারণ কাজ আটকে আছে দখলদারদের কারণে!

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খানপুর নতুন বাজার এলাকায় আব্দুল বারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী রাস্তার জমি অবৈধ দখল ও সেখানে দোকান নির্মাণ করে রাস্তা উন্নয়নের কাজ বাধা গ্রস্তকরার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত আব্দুল বারী সরদার একই এলাকার মৃত: ইউসুফ আলী সরদারের পুত্র। অভিযোগ সূত্রে প্রকাশ, খানপুর নতুন বাজারের মধ্য দিয়ে প্রবাহিত সরকারী রাস্তার জমি অবৈধ ভাবে দখল করে আব্দুল বারী সরদারবিস্তারিত পড়ুন
তালায় মতবিনিময় সভায় উপকূল সুরক্ষায় বাঁধ নির্মাণ ও নদী খননে গুরুত্বারোপ

তালা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলের সুরক্ষায় টেকসই বেড়িবঁাধ নির্মাণের পাশাপাশি নদী খননের বিষয়টি গুরুত্ব দিতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের মধ্য দিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠন করতে হবে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারী সংস্থা লিডার্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষাবিস্তারিত পড়ুন
শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ যবিপ্রবির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে যশোরের বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পুনর্ব্যবহার উপযোগী চার হাজার মাস্ক ও এক হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বৃহস্পতিবার যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো: তমিজুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধে ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময়

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কেভিড-১৯ পরিস্থিতিতে করনীয় বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে সাতক্ষীরা জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ইনসিডিন বাংলাদেশের আয়োজনে কুশখালী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে ইউপি সদস্য এবং ইউনিয় মানব পাচার প্রতিরোধ কমিটির শিশু ও যুব প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান। এতে কুশখালী ইউনিয়নের বিভিন্নবিস্তারিত পড়ুন
তালায় ৭৩ স্বপ্ন কর্মীর মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

তালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ৭৩ জন স্বপ্ন কর্মীর মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদে ইউএনডিপি’র অর্থায়নে বে-সরকারী সংস্থা সুশলীনের সহযোগিতায় উক্ত খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। সংশ্লিষ্ট ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, সুশীলন প্রতিনিধি ও স্বপ্ন প্রকল্পের উপকারভোগি কর্মীরা এ সময় উপস্থিতবিস্তারিত পড়ুন
২০ আগস্ট, ২০২০
সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা অব্যাহত

রাজবাড়ীর পাংশায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক করোনা আক্রান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে। একই সাথে মানবিক সহায়তাও অব্যাহত রেখেছে সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী করোনায় প্রথম সারির যোদ্ধা হিসেবে সেবা ও ত্যাগের মহিমা নিয়ে প্রতিনিয়ত অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রতিটি সেনাসদস্য। এরই ধারাবাহিকতায় ২০বিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভায় ওয়ার্ড কমিটির আলোচনা সভা

কলারোয়া পৌরসভায় ওয়াস ও করোনা ভাইরাস সচেতনতামূলক ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় ও পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে পৌরসভার অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন, সাংবাদিক জুলফিকার আলী, আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সকল কর্মকর্তা ও ওয়ার্ডবিস্তারিত পড়ুন

