বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় আবার ১ যুবকের করোনা শনাক্ত।। বর্তমানে আক্রান্ত ৩২

কলারোয়ায় নতুন করে ১ যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) নতুন করে আক্রান্ত যুবক আমিনুর রহমান (৩৮) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা-বাগাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের পুত্র ও কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত। এ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ৫৭ জনের মধ্যে ইতোমধ্যে ২৩ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনেবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন করোনায় আক্রান্ত

যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর (৭২) দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। এছাড়া শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০)’র করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে উপজেলায় ৫ জনের আক্রান্তের রিপোর্ট আসে তার মধ্যে সিরাজুল হক মঞ্জুও রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। করোনা আক্রান্তরা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য প্রতিমন্ত্রী’র মেশিন প্রদান

এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, সিলিন্ডার, ফ্লোমিটার, পালস্ অক্সিমেট্রি মেশিন প্রদান করেছেন। এসব যন্ত্র করোনা পজেটিভ শ্বাসকষ্ট রোগীদের উপকারে আসবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ উপজেলাতেও দিনকে দিন পজেটিভ সনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। এদের অনেকেই শ্বাস কষ্ট দেখা দিয়েছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নেই। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব যন্ত্রবিস্তারিত পড়ুন

আজকের সাতক্ষীরা’র সম্পাদকের মৃত্যুতে কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের শোক

দৈনিক আজকের সাতক্ষীরা’র সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন কলারোয়ার সীমান্তবর্তী অঞ্চলের সাংবাদিকদের সংগঠন সীমান্ত প্রেসক্লাব। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন সীমান্ত প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক পত্রদূতের সাংবাদিক অহিদুজ্জামান খোকা, সদস্য সচিব ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, সাবেক উপদেষ্টা খায়রুল আলম কাজল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কাফেলা’র সাংবাদিক শফিকুর রহমান,বিস্তারিত পড়ুন

আজকের সাতক্ষীরা সম্পাদকের মৃত্যুতে সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের শোক

দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলু (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ, যুগ্ম সাধারণ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান, আব্দুস সালাম, ওসমান গণি (১) সহ সদর উপজেলা সংবাদপত্র হর্কাস শ্রমিকবিস্তারিত পড়ুন

অকথ্য ভাষায় গালিগালাজ

যবিপ্রবির কর্মকর্তার কক্ষ ভাংচুরের অভিযোগ

অকথ্য ভাষায় গালিগালাজ করায় যবিপ্রবির কর্মকর্তার কক্ষ ভাংচুর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের সাবেক একান্ত সচিব ও বর্তমান কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক এটিএম কামরুল হাসানের অফিস কক্ষে ভাংচুরের ঘটনা ঘটেছে। ২০ জুলাই সোমবার দুপুরে কর্মচারী বদিউজ্জামান বাদলসহ তার অনুসারীরা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি আরশাদ আলী জানান, কর্মকর্তা ও কর্মচারীদের যাদের পদের আপগ্রেডেশন বিভিন্ন কারনে বিলম্ব হয়েছে তারা গতকাল রবিবার উপাচার্যবিস্তারিত পড়ুন

ক্যাঙারু মাঠে ঢুকে দখলে নিল ফুটবল ম্যাচ! (ভিডিও)

বিভিন্ন প্রাণীর মজাদার কীর্তির ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খেলা চলাকালীন মাঠে কুকুর বা গরু ঢুকে পড়ার দৃশ্যও হামেশাই দেখতে পাওয়া যায়। সে রকমই দু’টি ক্যাঙারু মাঠে ঢুকে দখল নিল ফুটবল ম্যাচের। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি স্টেডিয়ামে চলছিল অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ম্যাচ। সেই ম্যাচের খেলা চলতে চলতেই মাঠে ঢুকে পড়ে দু’টি ক্যাঙারু। ঢুকেই মাঠের মধ্যে দৌড় শুরু করে তারা। যার জেরে দাঁড়িয়ে পড়েন খেলোয়াড়রা। তারা ক্যাঙারু দু’টিকেবিস্তারিত পড়ুন

ভারত মহাসাগরে মিলল ১৪ পায়ের নতুন প্রাণী! (ভিডিও)

তেলাপোকাও যে এমন অদ্ভুত চেহারা নিতে পারে তা না দেখলে বিশ্বাস করা মুশকিল। মহাসাগরের বুক থেকে উঠে এসেছে এই বিশালাকার তেলাপোকা। ভারত মহাসাগরের একটি অংশে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে এমন নতুন প্রজাতির প্রাণিটিকে খুঁজে পেয়েছেন গবেষকেরা। প্রথমে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা এলাকায় এই প্রাণিটিকে প্রথম পাওয়া গিয়েছিল। দেখে প্রথমে মনে হয়েছিল, জীবটি যেন মাথায় হেলমেট পরে রয়েছে। যেন স্টার ওয়ারের চরিত্র ডার্থ ভাদার। এ মাসে প্রায় দু’বছরের গবেষণার পর সিঙ্গাপুরেরবিস্তারিত পড়ুন

যে তিনটি লক্ষণ বেশির ভাগ করোনা রোগীর মধ্যেই থাকে

প্রাণঘাতী করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা ছাড়াও ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিধ্বংসী রূপ নিয়ে বিশ্বব্যাপী সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে এই ভাইরাস। করোনা এমন একটি ভাইরাস যা শ্বাসযন্ত্রে আক্রমণ করে। ফ্লুর মতো লক্ষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, পেশী ব্যথা থেকে শুরু করে রোগীদের মধ্যে প্রচুর লক্ষণ দেখা দেয়। নির্দিষ্ট লক্ষণগুলোবিস্তারিত পড়ুন

কফি হাউজের সেই মঈদুল এখন গুরুতর অসুস্থ

‘নিখিলেশ প্যারিসে- মঈদুল ঢাকাতে- নেই তারা আজ কোনো খবরে..’ মান্না দে’র কালজয়ী গান কফি হাউজের অন্যতম চরিত্র ঢাকার মঈদুল এখন গুরুতর অসুস্থ। গত ৫ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন কফি হাউজের সেই মঈদুল। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় সবার সঙ্গে। ১৯৮৩ সালে এই গানটি প্রকাশ হয়। গানটি লেখেন গৌরি প্রসন্ন মজুমদার। ১৯৬৪ সালেবিস্তারিত পড়ুন