Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার কোনো বৈধ কারণই ইসরায়েলের ছিল না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর পর্যবেক্ষণে এই সত্যটি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েলের অসংখ্য দাবি সত্ত্বেও যে, ইরান পারমাণবিক অস্ত্র ধারণ করেছে অথবা তৈরির পথে রয়েছে, এই অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ইসরায়েলের পদক্ষেপগুলো একটি মিথ্যা অজুহাতের ওপর ভিত্তি করে বলে মনে হচ্ছে। জাখারোভা জোর দিয়ে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট: ইরানেরবিস্তারিত পড়ুন
তারেক রহমানের দেশে ফেরা: নেপথ্যে নিরাপত্তা জটিলতা ও নির্বাচনী কৌশল

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে তার ফেরা নিয়ে গণমাধ্যমে খবর থাকলেও নির্দিষ্ট কোনো তারিখ বা পরিকল্পনা এখনো ঘোষণা হয়নি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর প্রায় সকল মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পেয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার মতো দুষ্কর সব মামলাও থেকে তিনি খালাস পেয়েছেন। সরকারেরবিস্তারিত পড়ুন
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত ১৬ জুন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সভায় সভাপতিত্ব করেন। শুক্রবার (২০ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান ছয়টি কমিশনসহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করে সে কমিশনগুলোবিস্তারিত পড়ুন
ইরানি বিজ্ঞানীদের হ*ত্যার ‘হিট লিস্ট’ ফাঁস

ইরানের পরমাণু কর্মসূচির মূল বিজ্ঞানীদের লক্ষ্য করে ইসরায়েলের একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালিত হয়েছে, যার কোডনাম—অপারেশন নার্নিয়া। এ অভিযানের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের একে একে হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এক নজরে পুরো অভিযান গত শুক্রবার শুরু হওয়া আরেক অভিযান ‘রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ নেতারা এবং পরমাণু কর্মসূচিতে যুক্ত প্রধান বিজ্ঞানীদের টার্গেট করে হামলা চালায়। এর মূল পরিকল্পনা ও বাস্তবায়ন করেবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা ঋণ দিলো এডিবি

চার প্রকল্পে বাংলাদেশকে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ২২ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় যা ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা। শুক্রবার (২০ জুন) বাংলাদেশ সরকারের সঙ্গে এই ঋণচুক্তি হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পদ বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। এডিবির পক্ষে সই করেন সংস্থাটির বাংলাদেশ প্রধান হোয়ে ইউন জিয়ং। ব্যাংক খাত সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ বাংলাদেশে ব্যাংক খাত স্থিতিশীলবিস্তারিত পড়ুন
২০২৪ সালে বিদেশে রাজনৈতিক আশ্রয় চান এক লাখ ৮ হাজার বাংলাদেশি

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের শরণার্থী হিসেবে নিবন্ধনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছরই এই সংখ্যা বেড়েছে। শুধু ২০২৪ সালেই জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে ২৮ হাজার ৪৭৩ বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন। তবে শুধু শরণার্থী নয়, রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করছেন অনেক বাংলাদেশি। ২০২৪ সালে এক লাখ ৮ হাজার ১৩১ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। অধিকাংশ বাংলাদেশি আশ্রয়প্রার্থী ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে আশ্রয়েরবিস্তারিত পড়ুন
ইশরাক ইস্যুতে সরকারের বার্তা বিএনপি স্পষ্ট করবে : আব্দুস সালাম

‘ইশরাক না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে’ বিএনপির উদ্দেশ্য সরকারের এই বার্তা প্রসঙ্গে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই। ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে। শুক্রবার (২০ জুন) বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুসবিস্তারিত পড়ুন
ভারতের অভ্যন্তরে গাছে ঝুলে থাকা বাংলাদেশির ম*রদে*হ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা জাকারিয়া আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারত। শুক্রবার (২০ জুন) দুপুরে ভারতের পুলিশ কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের পিনারসালা থানা রপুলিশ জাকারিয়া আহমদের এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। জাকারিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ছড়ার বাজারের লামা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।বিস্তারিত পড়ুন
খানা-খন্দে শার্শার বাগআঁচড়ায় মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা

সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন ভয়াল বিভীষিকা। খানাখন্দে পরিপূর্ণ এই সড়ক প্রতিদিনই কেড়ে নিচ্ছে জনজীবনের স্বাভাবিকতা। ভোগান্তির যেন শেষ নেই। জলাবদ্ধতা, কর্দমাক্ত গর্ত, যানজট ও দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। জিরো পয়েন্ট মোড়ে বড় বড় গর্তের কারণে বাজারে আসা মানুষজন পড়ছেন চরম বিড়ম্বনায়। বর্ষায় এই গর্তগুলোতে জমে থাকাবিস্তারিত পড়ুন
আচরণবিধির খসড়া চূড়ান্ত
জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা যা করতে পারবে, যা পারবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর আলোকে এ খসড়া চূড়ান্ত করা হয়েছে। যেখানে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ কেমন হবে, তা নিয়ে বেশ কিছু নতুন বিষয় সংযোজন করেছে কমিশন। এর মধ্যে খসড়া বিধিমালায় ভোটের প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অংশগ্রহণে বিধিনিষেধ, আচরণবিধি লঙ্ঘনে জরিমানা, প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা, শব্দদূষণ রোধেবিস্তারিত পড়ুন

