Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে গতকাল (মঙ্গলবার) তারা হাজির হয়নি। বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক সব সময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোনোবিস্তারিত পড়ুন
হাতে হাত রাখলেন সালাহউদ্দিন-তাহের-নাহিদ

হাতে হাত রেখে পরস্পর সৌহার্দ্যের বার্তা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা। বুধবার (১৮ জুন) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকের বিরতির ফাঁকেবিস্তারিত পড়ুন
১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। ভ্যাট, আয়কর ও শুল্ক—এই তিন প্রধান উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বুধবার (১৮ জুন) এনবিআরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় করেছে। এটি সাময়িক হিসাব। ভ্যাটের রিটার্ন দাখিলের হিসাবের এইবিস্তারিত পড়ুন
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে এসএসএফকে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ নিরাপত্তা বাহিনীকে (এসএসএফ) সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে। বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী। তবে এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এই বাহিনী আমার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। এসএসএফ একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনীবিস্তারিত পড়ুন
জামায়াত আমিরকে ফোন করেন প্রধান উপদেষ্টা, দিয়েছেন আশ্বাস: তাহের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। প্রতীকী প্রতিবাদ স্বরূপ গতকালের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি জামায়াত। জামায়াতের নায়েবে আমির বলেন, প্রতিবাদেরবিস্তারিত পড়ুন
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ফোন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ফোন করেছিলেন। নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, যার প্রেক্ষিতে জামায়াতে ইসলামী আজকের বৈঠকে অংশ নিয়েছে। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভায় যোগ দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিশনের সঙ্গে বৈঠকবিস্তারিত পড়ুন
আত্মসমর্পণ করবে না ইরান, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি মানবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান। দেশটি দৃঢ় থাকবে জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও। তিনি আরও বলেন, ইরান কারও কাছে আত্মসমর্পণ করবে না। বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত দেওয়া ভাষণে খামেনি এ কথা বলেন। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে। খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কথাও উল্লেখ করে বলেন, যারা ইরান ও এর ইতিহাসবিস্তারিত পড়ুন
জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে এনসিপি একমত: নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নাহিদ বলেন, এনসিসি গঠনে আমরা একমত। কাউন্সিলের ওপর রাষ্ট্রের সবার যেন আস্থা থাকে। যারা বিরোধিতা করেছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। পুরানো কাঠামোকে সমর্থন না করে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখার আমরা আহ্বানবিস্তারিত পড়ুন
বিএনপির সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত: জামায়াত

প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠককে জামায়াতে ইসলামী স্বাগত জানায়। কিন্তু পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা। এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানেই আমাদের আপত্তি ছিল। বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়েরবিস্তারিত পড়ুন
এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি: ইশরাক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন, ‘এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি।’ বুধবার নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন, ‘আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায় কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটি বাসীর দাবি কেন জানি তাদের তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আমরা বলতে চাই, এই ধরনেরবিস্তারিত পড়ুন

