Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তরুণদের পরিবেশ সচেতনতায় ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’। শুক্রবার (১ আগস্ট) সাতক্ষীরা পিটিআই মাঠে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সবুজ দল ও উপকূল দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সবুজ দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দুই দলের নেতৃত্বে ছিলেন রিফাত হোসেন (সবুজ দল) ও সিফাত আহমেদ (উপকূল দল)। খেলার উদ্বোধনবিস্তারিত পড়ুন
অবসরে গেলেন কলারোয়ার মুরারীকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ

শেখ শাহাজাহান আলী শাহীন: অনেকটা নিরবে নিভৃতে শিক্ষক নেতা ও কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আমানউল্লাহ আমান কর্মজীবনে শেষ দিন পার করলেন ৩১ জুলাই ২০২৫ এ। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের নিয়মের বাধ্যবাধ্যকতায় কর্ম জীবনের ইতি টানলেন। মোঃ আমানুল্লাহ আমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফয়জুল্যাহ গ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত্যু জাহাবকস্ মালী ও মাতা আয়রা বেগমের ২ ভাইয়ের মধ্যে তিনি বড় ছেলে। বামনখালী হাইস্কুল থেকে ১৯৮১ সালেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবু সাঈদ টিম ও রানার্সআপ হয়েছে শহীদ আসিফ টিম। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা হওয়ার গৌরব অর্জন করেছেন সৌহার্দ্যবিস্তারিত পড়ুন
সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। বৃষ্টি ভেজা বিকেল। আকাশে ঘন মেঘ, তবুও থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণা। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া—এই প্রতিপাদ্যে চলমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় এ কর্মসূচি।বিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে কয়েকটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অননুমোদিতভাবে ক্লিনিক ও মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট পরিচালনার অভিযোগে দুই পরিচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম উপজেলার রাজগঞ্জ বাজারে আদালত পরিচালনা করে তাদের ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই অভিযানে অবৈধ পলিথিন, কারেন্টজাল বিক্রি ও লাইসেন্স বিহীন ব্যবসা করার অভিযোগে আদালত আরও তিন দোকানিকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এসময় আদালত ৪২ কেজি পলিথিন ও তিনবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে শিক্ষক মাহাবুরের ই/ন্তে/কা/ল, শোক প্রকাশ

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এডাস মডেল স্কুলের শিক্ষক মাহাবুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজগঞ্জ বাজারের তপনের চায়ের দোকানে চা খাওয়ার জন্য বসলে সেখানে হার্ড স্ট্রোক করে মৃত্যু বরণ করেন তিনি। মরহুম মাহাবুর রহমান রাজগঞ্জের মনোহরপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত আতিয়ার রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন, বন্ধু মহল রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার মাগরিফবিস্তারিত পড়ুন
আদালতে তালার সাংবাদিক নজরুলসহ চারজন খালাস

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এস.এম নজরুল ইসলামসহ চারজন গণঅভ্যুত্থানের সময় দায়ের করা একটি ডাকাতি মামলায় খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে বারটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শরিফ মো. সানাউল হক এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন তালা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি এস.এম নজরুল ইসলাম (৫৯), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামেরবিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলে ৫৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রাসেল হোসেন: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধান প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে হাইস্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে এসএসসি ২০২৫ ব্যাচের জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ওই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ৫৪জন জিপিএ-৫ (এ+)প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। জিপিএ-৫ (এ+)প্রাপ্তদের মধ্যে সাফিয়া হুদা সাতক্ষীরার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবিস্তারিত পড়ুন
১ আগস্ট শুক্রবার চালু হচ্ছে কলারোয়ার মডেল মসজিদ, পৃথক ব্যবস্থা মহিলাদের

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে চালু হতে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়ার মডেল মসজিদটি। আনুষ্ঠানিক উদ্বোধন প্রায় বছর দুয়েক আগে হলেও এতোদিন চালু হয়নি নিয়মিত নামাজ আদায়সহ মসজিদের কোন কর্মযজ্ঞতা। মুসল্লিদের দাবি ও সময়ের প্রেক্ষাপটে স্থানীয় উপজেলা প্রশাসন মডেল মসজিদটির কার্যক্রম ও নিয়মিত নামাজ আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। ফলশ্রæতিতে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের মধ্যদিয়ে মসজিদটি চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি ও আনুষাঙ্গিক নির্মাণ কাজ সম্পন্নবিস্তারিত পড়ুন
শার্শায় ভ্যান থামিয়ে হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক দলের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা মোড়ে এ ছিনতায়ের ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়িতে নিয়ে যাওয়ারবিস্তারিত পড়ুন

