শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাষ্ট্রীয় সম্মাননা পাবেন বিমান দু/র্ঘ/ট/নায় নি/হ/ত মাইলস্টোনের ২ শিক্ষক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষকবিস্তারিত পড়ুন

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

রাশিয়ায় পূর্বাঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির আঞ্চলিক গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়া ভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে পাঁচ শিশুসহবিস্তারিত পড়ুন

একই রানওয়েতে সামরিক ও বেসামরিক ফ্লাইট, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি মাত্র রানওয়েতেই ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান। বিষয়টি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হলেও, স্থানের অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে এই ব্যবস্থাই চালু রয়েছে বহু বছর ধরে। এদিকে, বিমানবন্দর ঘিরে গড়ে ওঠা আবাসিক এলাকা, শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা জননিরাপত্তাকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা থেকে বিমানবন্দর স্থানান্তর করার সিদ্ধান্ত বহু আগেই নেওয়া উচিত ছিল। অন্তত সামরিক ফ্লাইট কার্যক্রম অন্যত্র সরিয়েবিস্তারিত পড়ুন

উত্তরায় বিমান বি/ধ্ব/স্ত: মৃ/ত্যু/র মিছিলে বোনের পর ভাইও

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ হয়ে বোন তাহিয়া তাবাসসুম নাদিয়ার (১৩) মৃত্যুর পর এবার ভাই আরিয়ান আশরাফ নাফিও (৯) চলে গেল। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া, এই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৫ জন। নাফি (৯) উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বুধবার রাত ১২টা ১৫বিস্তারিত পড়ুন

রাজধানীতে বিমান বি/ধ্ব/স্ত: নি/হ/ত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত অন্তত ১৬৫ জনের মধ্যে অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক। বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বিএনপি-জামায়াত-এনসিপি-ইসলামী আন্দোলন

দেশের প্রধান চারটি রাজনৈতিক দল- বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এই আশ্বাস দেন দলগুলোর শীর্ষ নেতারা। একইসঙ্গে নেতারা যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই সম্মিলিতভাবে তা মোকাবিলার ঘোষণাও দিয়েছেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, কাল থেকে যেখানে ফ্যাসিবাদ, সেখানেই মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির জে/ল ও জ/রি/মা/না

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় একটি ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার হুলহুলিয়া গ্রামের জনৈক আক্তার হোসেনের ঘেরে ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে মেহেদী হাসান সাথী নামের এক ব্যক্তিকে ২১ দিনের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন। বালু উত্তোলনকারী মেহেদীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র মতবিনিময়

গাজী হাবিব, সাতক্ষীরা: সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত রক্ষা, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান দমন, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু, মাদকদ্রব্য, অস্ত্র ও স্বর্ণ পাচার প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী বাজারে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৫ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির উদ্যোগে ভাদিয়ালী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিজিবির মাদরা বিওপির কমান্ডার সুবেদার শাহ আলমবিস্তারিত পড়ুন

আমদানি-রপ্তানি সহজীকরণের নির্দেশনা

বেনাপোল কাস্টমস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

বেনাপোল প্রতিনিধি: দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং দ্রুত পণ্য খালাস প্রক্রিয়াকে গতিশীল করতে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ সবার আগে, তাদের সুবিধা নিশ্চিত করতে দেরি নয়-অ্যাকশন দরকার।” দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাস্টমস কর্মকর্তাদের উৎসাহিতবিস্তারিত পড়ুন

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত ও নিখোঁজ রেজোয়ানের পরিবারের পাশে ছাত্রশিবির সভাপতি

বেনাপোল (যশোর)। প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত এবং গুম হওয়া বেনাপোল থানা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদের পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তঘেঁষা গ্রামে শহীদ আবদুল্লাহর বাড়িতে যান তিনি। সেখানে শহীদের কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শহীদের পিতা আবদুল জব্বার আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছেলে ১৪ নভেম্বর ২০২৪-এ চলে যায়। বাবা,বিস্তারিত পড়ুন