Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজধানীর উত্তরায় বিমান বি/ধ্ব/স্ত: হাসপাতালে হ/তা/হ/তদের তালিকা দিলো আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৪ জন। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেয়া হয়। তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেলবিস্তারিত পড়ুন
রাজধানীর উত্তরায় বিমান বি/ধ্ব/স্তে নি/হ/ত বেড়ে ১৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে। উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আকাশ বলেন, ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীরবিস্তারিত পড়ুন
রাজধানীতে বিমান বি/ধ্ব/স্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ড. ইউনূস বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদেরবিস্তারিত পড়ুন
রাজধানীর উত্তরায় বিমান বি/ধ্ব/স্তের ঘটনায় পাইলট নি/হ/ত

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র পাইলট নিহত হওয়ার কথা জানিয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজবিস্তারিত পড়ুন
রাজধানীতে বিমান বি/ধ্ব/স্ত: তারেক রহমানের শোক, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। একটি শিক্ষাপ্রতিষ্ঠান- যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়েবিস্তারিত পড়ুন
রাজধানীতে বিমান বি/ধ্ব/স্ত: আল্লাহর রহমত কামনা শায়খ আহমাদুল্লাহ-আজহারির

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আল্লাহর রহমত কামনা করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারি। সোমবার (২১ জুলাই) হতাহতের ঘটনায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে আল্লাহর রহমত কামনা করেন তারা। শায়খ আহমাদুল্লাহ বলেছেন, উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।বিস্তারিত পড়ুন
জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নানা ধরনের কর্মসূচি আছে। কিন্তু এর মধ্যে সরকারি চাকরিতে কোটার কোনো বিষয় নেই। সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ফারুক ই আজম বলেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা দেওয়া হবে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলক ভাবে দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকালে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের নেতৃত্বে শহরের সঙ্গীতা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময়বিস্তারিত পড়ুন
রাজগঞ্জ শহীদ স্মৃতি গার্লস হাইস্কুলে এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় অত্র বিদ্যাপীঠের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- নবগঠিত কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ আবুল বাশার। সহকারি শিক্ষক মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রাক্তন সহকারি অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তালিব গাজী, অবসরপ্রাপ্ত ভূমিবিস্তারিত পড়ুন
রাজধানীর উত্তরায় বিমান বি/ধ্ব/স্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এ শোক পালন করা হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

