Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে সাতক্ষীরা আল কুরআন একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
ঘুম ভাঙতেই উঠোনে দেখা গেল বিশাল এক জাহাজ!

ঘুম থেকে উঠেই যদি দেখেন এক বিশাল জাহাজ আপনার বাড়ির উঠোনের সামনে ঠায় দাঁড়িয়ে আছে, তাহলে কেমন লাগবে? আতঙ্কিত হবেন নিশ্চয়ই!বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে নরওয়ের জোহান হেলবার্গ নামের এক ব্যক্তির সঙ্গে। নরওয়েজীয় এই ব্যক্তি ঘুম ভেঙে চোখ মেলেই দেখলেন, তার সামনের বাগানে এসে ধাক্কা মেরেছে বিশাল এক কনটেইনার জাহাজ! ওই বিশাল কার্গো জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট উপকূলে উঠে পড়ে। আর সেটি জোহান হেলবার্গের ঠিক বাড়ির সামনের বাগানেবিস্তারিত পড়ুন
তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহবান ডা. জোবাইদার

তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শুক্রবার রাজধানীর গুলশানের জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ডা. জোবাইদা বলেন, ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশা আল্লাহ এ কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে। একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনিবিস্তারিত পড়ুন
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত : ফয়েজ আহমদ তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তবে এ পোস্টটি তার ব্যক্তিগত মতামত বলে দাবি করে পরে আরেকটি পোস্ট দেন তিনি। শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে এমন পোস্ট করেন তিনি। এ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তবে বিকেল সাড়ে ৩টার দিকে পোস্টটি ডিলিট করে আরেক পোস্ট দেন তিনি। নতুন পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যববিস্তারিত পড়ুন
বাংলাদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞায় ভারতে ঈদ-পূজায় দাম বাড়ার শঙ্কা

ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক ও সুতা। এই সিদ্ধান্তের ফলে কোরবানির ঈদ ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগে পশ্চিমবঙ্গের বাজারে তৈরি পোশাকের দামে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর হলো পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল। নিষেধাজ্ঞার ফলে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের থেকে আসা তুলাজাত বস্ত্র ও কাপড়সহ আরওবিস্তারিত পড়ুন
‘জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে’ : উপদেষ্টা রিজওয়ানা হাসান

আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এইবিস্তারিত পড়ুন
কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার : রিউমর স্ক্যানারের প্রতিবেদন

কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি রয়েছে- এমন বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। সম্প্রতি রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক টিম জানায়, কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর। রিউমর স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, মূলত, এ ধরনের প্রশিক্ষণ নতুন নয় বরং ইউএস অ্যাম্বাসির আয়োজনে গত কয়েক বছর ধরেই এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রিউমর স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকেবিস্তারিত পড়ুন
জটিলতা সৃষ্টি করে মান-অভিমান, এটা গ্রহণযোগ্য না: আনু মুহাম্মদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো- বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় মতাদর্শিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করা। কিন্তু সরকার সেই কাজের দিকে না গিয়ে, অন্যদিকে গিয়ে জটিলতা সৃষ্টি করে তারপর মান–অভিমান করা, এটা তো কোনো গ্রহণযোগ্য কাজ না। শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: কেমন বাজেট চাই?’বিস্তারিত পড়ুন
আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে যে আহবান জানালেন মামুনুল হক

মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মামুনুল হক বলেন, শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে ফ্যাসিস্টরা নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীবিষয়ক সংস্কার কমিশনবিস্তারিত পড়ুন

