Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শা সীমান্ত থেকে ১৬পিচ স্বর্ণের সহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬পিচ স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯টার দিকে সীমান্তের গোগা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। আটকৃত জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। খুলনা-২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান ভারতে পাচারবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় মাইক্রোচালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তিন দিনের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও ১৭ দিন পর এ প্রতিবেদন পেলো রেল কর্তৃপক্ষ। এতে দুর্ঘটনার জন্য লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার সাদ্দাম হোসেন ও ঘটনাস্থলে মারা যাওয়া মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরুকে দায়ী করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেটকিপার ও মাইক্রোবাসচালককে দায়ী করে মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে পাঁচবিস্তারিত পড়ুন
সপ্তম দিনেও ধর্মঘাট অব্যাহত শ্রমিকদের, চা-শিল্পে ক্ষতি

৭ম দিনেও মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছেন চা শ্রমিকরা। ট্রেড ইউনিয়নভুক্ত বাংলাদেশের ১৬৭ চা বাগানসহ ছোট বড় ২৩১টি চা বাগানের নিয়মিত ৬০ হাজার চা শ্রমিক ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে ৭ দিন ধরে এ ধর্মঘট করে আসছেন। মঙ্গলবার শ্রীমঙ্গলের লেবার হাউসে ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টির সমাধান না হওয়ায় আজ বুধবার ঢাকার মহাখালি বাংলাদেশ চা সংসদের (বিসিএস) অফিসে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায়বিস্তারিত পড়ুন
বাগআঁচড়া সরঃ প্রাঃ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

শার্শার বাগআঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাঙ্গালী জাতির গর্ব, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, আবহমান বাংলার আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ১৫ই আগস্ট (সোমবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মহোদয়ের দিক নির্দেশনায় এবং সসহকারী শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগীতায় যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, ৮:৩০টায় শিক্ষার্থীদের মধ্যে কবিতা পাঠ, রচনা,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় এম আর ফাউন্ডেশনে বঙ্গবন্ধুর ছবি পরিদর্শনী অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়ায় এম আর ফাউন্ডেশনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীয় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭৫টি ছবি ঘুরে দেখেন (ইউএনও), প্রদর্শনী শেষে দুপুরে এম আর ফাউন্ডেশন একাডেমীর হল রুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল হোসেন, পরিচালনা করেন কলারোয়া পাবলিকবিস্তারিত পড়ুন
ড. ইউনূস সহ চারজনের সম্পদের হিসাব দিলো গ্রামীণ টেলিকম

ড. ইউনূস সহ চারজনের সম্পদের হিসাব দুদকে দিলো গ্রামীণ টেলিকম। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ পরিচালনা পর্ষদের চার সদস্যের সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে গ্রামীণ টেলিকম। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় দুদক প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের কাছে এসব নথি হস্তাস্তর করেন। গুলশান আনোয়ার প্রধান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে চলতি মাসের শুরুতে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলেরবিস্তারিত পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’। মঙ্গলবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এই কথা জানানো হয়। সংগঠনটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, আর্টিকেল নাইনটিনের হিসাব অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি হতে ২০২২ সালের জুন পর্যন্ত আড়াই বছরে ১৭৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ৮৯টি মামলা হয়েছে। এই সাংবাদিকদের মধ্যে ৫৩ জনকে বিনাবিচারে দীর্ঘদিন কারাবন্দী থাকতে হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ধারাবাহিক অবদমনবিস্তারিত পড়ুন
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ব্রিজ/কালভার্ট) আলতাফ হোসেনের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার (১৪ আগস্ট) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ১৬ আগস্ট) বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মু. আরিফ সাদেক। দুদকের পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রাপ্তবিস্তারিত পড়ুন
আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আশাশুনিতে বে-সরকারি সংস্থা “উন্নয়ন”-এর আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিসে ১৯৭৫ সালের (১৫ আগস্ট) শাহাদাত বরণকারী বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শাহাদাত বরণকারী শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও আলোচনা সভায় উন্নয়ন আশাশুনি শাখা অফিসের সকল স্টাফবৃন্দ, এলাকার সুধিজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ারবিস্তারিত পড়ুন
শ্যামনগরের ঈশ্বরীপুরে করোনা সচেতনতায় স্কুল ক্যাম্পেইন

কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর আব্দুস সোবাহান বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্কুল ক্যাম্পেইনে তুলে ধরা হয় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও টিকা গ্রহণের বিষয়। ইউনিসেফের অর্থায়নে দি হাঙ্গার প্রোজেক্টের আওতায় ঈশ্বরীপুর আব্দুস সোবাহান বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমতা বালা বর্মনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ভবতোষ বৈরাগী, সহকারি শিক্ষক ফজলুর রহমান, দি হাঙ্গার প্রোজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কাকলী সরকার,বিস্তারিত পড়ুন

