Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশ প্রাণবন্ত গণতান্ত্রিক রাষ্ট্র: স্পিকার

জাতীয় জীবনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক রীতি ও মূল্যবোধ জোরালো করার ক্ষেত্রে সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ড. শিরীন শারমিন চৌধুরী। তাই সংসদ সদস্যগণকে এ লক্ষে জনগণের জন্য কাজ করে যেতে হবে বলেও তিনি জানান। যুক্তরাজ্যের লর্ড সভার কমিশনার ফর স্ট্যান্ডার্ডস ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জেনারেল মি. আকবর খান পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলের লাউঞ্জে ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন,বিস্তারিত পড়ুন
ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, কৃষি পণ্যের বাজার সিন্ডিকেট ভাঙ্গা, বিএডিসি’র মাধ্যমে ন্যায্য দামে কৃষি উপকরণ বিতরণের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। বুধবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সমাবেশে বক্তারা বলেন, ইউরিয়া সারের দাম বাড়িয়ে কৃষকদের আবারও সমস্যায় ফেলেছে সরকার। কৃষকরা এমনিতেই উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। এরইমধ্যে আবার সারের দাম বাড়ানো হয়েছে। এতে কৃষকদের উৎপাদনে ব্যাঘাত ঘটবে। সরকারবিস্তারিত পড়ুন
ইউরিয়া সারের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা

দেশে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। সোমবার (১ আগস্ট) থেকে নতুন এ দাম কার্যকর হবে। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরাবিস্তারিত পড়ুন
নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে, প্রেমিকার অনশন

নড়াইলে বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিষের বোতল হাতে প্রেমিকার অনশন। নড়াইলের কালিয়ায় বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে শিরিতাজ পারভিন (৩০) অনশনে বসেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। রবিবার (৩১ জুলাই) বিকালে প্রেমিকা শিরিতাজ পারভিন কালিয়ার কলেজ পাড়া মির্জাপুরে প্রেমিক শামিমের ভাড়া বাড়িতে অবস্থান করেন। মেয়েটি আশার খবর পেয়ে শামিমের বাবা মো. খায়রুল মোল্লা ও তার মা বাড়িতে তালা মেরেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন মাছ, ধান ও পাট চাষীরা

কলারোয়ায় অনাবৃষ্টির কবলে চাষীরা, বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন মাছ, ধান ও পাট চাষীরা। আবহওয়ার বিরুপ প্রতিক্রিয়ায় বেশি ক্ষতি হবে কৃষকরা। আবহওয়ার উপর নির্ভর করে কৃষক তাদের কৃষি কার্যসম্পাদন করেন। ফলে বৃষ্টিই হতে পারে কৃষকের সকল সমস্যার সমাধান। গেলো বছরে এই সময়ে খালে, বিলে, পুকুর, ডোবা, কৃষি জমি পানিতে থৈ থৈ করে চারিদিকে ব্যাঙের ঘ্যাঙরঘ্যাঙ, কৃষক ব্যাস্ত ধানের জমি তৈরী ও পাট কাটা ও পঁচানি দেওয়া নিয়ে। মাছ চাষীরা মাছ চাষেবিস্তারিত পড়ুন
নাটোরের গুরুদাসপুরে কলেজ শিক্ষিকাকে বিয়ে করলেন ডিগ্রি পড়ুয়া ছাত্র

কথায় বলে, ভালোবাসা মানে না কখনো জাত,ধর্ম কিংবা সংস্কৃতি। ভালোবাসার শক্তি হার মানায় সকল প্রতিকূলতাকেই । ভালোবাসা যে মানে না কোন বাধা, তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। দীর্ঘ ছয় মাস ফেসবুক প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি হলেও বর্তমানে তারা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। খাইরুন নাহারের প্রথম বিয়েবিস্তারিত পড়ুন
তালার একলিমার খোঁজ মিলল পাকিস্তানে

১৯৮২ সালের কোনো এক দিন হারিয়ে যান একলিমা বেগম। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে সন্ধান মিলছে তার। বর্তমানে তিনি পাকিস্তানে অবস্থান করছেন। একলিমা বেগম (৬৫) সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। দীর্ঘ ৪০ বছর পর পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালীতে খোঁজ মিলেছে তার। কিভাবে তিনি সেখানে পৌঁছালেন সেটি বলতে পারছেন না তিনিসহবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০জুলাই) সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলার উদ্বোধনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) শহরের শহীদ নাজমুল সরণি খান মার্কেটস্থ ৩য় তলায় সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২২৭৭) এ নির্বাচনে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৫৪৭ জন ভোটার এরমধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থীবিস্তারিত পড়ুন
শোকাবহ আগস্টে সাতক্ষীরায় শ্রমিক লীগের কর্মসূচি

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় আসন্ন শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় সংগঠনের এক বিশেষ বর্ধিত সভায় শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় মাহমুদুল আলম বিবিসি শোকাবহ আগস্টের কর্মসূচি উপস্থাপন করেন। সভায় জেলা শ্রমিক লীগের সদস্য শেখ রবিউল ইসলাম রবি, শেখবিস্তারিত পড়ুন

