শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) শহরের শহীদ নাজমুল সরণি খান
মার্কেটস্থ ৩য় তলায় সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২২৭৭) এ নির্বাচনে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা
তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৫৪৭ জন ভোটার এরমধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৯
জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ক্রীড়া সম্পাদক নন্দ পাল ও দপ্তর সম্পাদক শংকর অধিকারী। সভাপতি পদে শ্রীদাম দে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম
প্রতিদ্বন্দ্বি মিলন কুমার রায় পেয়েছেন ২১৭ ভোট, সহ-সভাপতি পদে দিবস কর্মকার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বিন্দ্বি অরুণ দত্ত পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সুমন বিশ্বাস ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উৎপল দে পেয়েছেন ১৫৬ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে শিমুল রায় ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদ হাসান পেয়েছেন ২৩৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কৌশিক কর্মকার ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম
প্রতিদ্বন্দ্বি অরুণ দাস পেয়েছেন ১৬৫ ভোট। কোষাধক্ষ পদে অরুণ কুমার দত্ত (বাবু) ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জল সেন পেয়েছেন ১৬৩ ভোট। প্রচার সম্পাদক পদে সুমন কুমার মিস্ত্রি ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিতাই কর্মকার পেয়েছেন ১৯২ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে আনন্দ কুমার দে ৪২২ ভোট (প্রথম), নিত্যানন্দ সরকার (নিত্য) ৩৩৭ ভোট (দ্বিতীয়)।

রাত ৮ টায় খান মার্কেটের তৃতীয় তলায় ভোট গণনা শেষ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন
কমিশনার এড. তারক মিত্র। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিলন দত্ত, জয়দেব মল্লিক, পোলিং অফিসার ছিলেন রায় দুলাল চন্দ্র। নির্বাচনে সহযোগিতায় ছিলেন এড. প্রবীর কান্জী, এড. কল্যাণাসীষ মন্ডল, এড. সঞ্জয় মন্ডল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি গৌর
চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার, স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মজুমদার, সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নে প্রধান আহ্বায়ক দিলীপ চন্দ্র, সদস্য সচিব সুশান্ত চৌধুরী, সুজল বসু ,স্বপন কুমারসহ স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ফলাফল প্রকাশের পর সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের বিজয় র‍্যালি বের হয়।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত