Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে খুন আহত ৫

নড়াইলের কালিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কামরুল শেখ (৩৫), সে ওই গ্রামের মৃত-রশিদ শেখের ছেলে। জানা গেছে, নড়াইলের কালিয়ায় উপজেলার পুরুলিয়া গ্রামের সবুর শেখ এবং নয়ন সরদারের সমর্থদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারইবিস্তারিত পড়ুন
নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় অন্যতম আসামী খুলনা থেকে গ্রেফতার

নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় অন্যতম আসামী রহমতউল্লাহ ওরফে রনী বিশ্বাস (২২)কে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। বুধবার (২৯ জুন) রাতে খুলনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রনী বিশ্বাস সদর উপজেলা রুখালী গ্রামের জাবের বিশ্বাস এর ছেলে। বুধবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)। পুলিশ সুপার বলেন, অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এ নিয়ে মোটবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং ভোটারদের স্বতঃপূর্ত অংশ গ্রহণে ব্যাপকতর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ সেন্ট মাদার তেরেসা শিশু নিতেকন ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আসাদুর রহমান সভাপতি ও শেখ সিরাজুল ইসলাম (ডালিম) সাধারণ সম্পাদক এবং মো. আব্দুল আলিম সরদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ জুন) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতিবিস্তারিত পড়ুন
গ্রামীণফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা

মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বুধবার (২৯ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিস্তারিত:- আসছে।
সাভারে শিক্ষক পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এবং ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ জুন) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেটবিস্তারিত পড়ুন
অবৈধ অনুপ্রবেশের দায়ে আট ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে সামুদ্রিক মাছ শিকারের অভিযোগে আটটি ফিশিং ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার (২৭ জুন) রাতে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে। আটককৃত জেলেদের জব্দকৃত ট্রলারসহ মোংলা থানা পুলিশে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওপেন নিলামে বিক্রির প্রস্তুতিও চলছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটটি ট্রলারবিস্তারিত পড়ুন
দৌলতদিয়া ফেরিঘাটে গাড়ির অপেক্ষায় ফেরি

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার থেকে সর্বসাধারণের জন্য যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সোমবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেই যানবাহনের চাপ। দৌলতদিয়া ঘাট প্রথম ও দ্বিতীয় দিনেই হারিয়েছে তার চিরচেনা রূপ। স্বস্তিতে পারাপার হচ্ছেন সব ধরনের যানবাহন। এমনকি গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে ফেরিকে। সোমবার (২৭ জুন) সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটের কোথাও যানবাহনের সারি নেই। দৌলতদিয়ার সচল থাকা পাঁচটি ফেরিঘাট রয়েছে ফাঁকা। তবে মাঝেমধ্যে দুই-একটি করে পরিবহন ওবিস্তারিত পড়ুন
অনির্দিষ্টকালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ পদ্মা সেতুতে

আজ রোববার (২৬ জুন) জণসাধারণের জন্য পদ্মাসেতুতে যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর রাতেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেতু বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ জুন সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এদিকে দিনভর পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত ঘুরে দেখা গেছে, এই সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করছে,বিস্তারিত পড়ুন
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, দুইজনের অবস্থা আশংখ্যাজনক

পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনা, দুইজনের অবস্থা গুরুতর। পদ্মা সেতুর ওপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে এবং আহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে দুটি মোটরসাইকেল ও রক্তের ছোপ। পদ্মা সেতু উত্তর থানারবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুতে আট ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। রোববার (২৬ জুন) ভোর ছয়টা থেকে সেতুটি যান চলাচলে খুলে দেওয়া হয়। সেতুতে প্রথম আট ঘণ্টায় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় সেতুর দুই প্রান্তে গাড়ি চলাচল করেছে ১৫ হাজার ২০০টি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আট ঘণ্টায় মাওয়া প্রান্তে আট হাজার ৪৩৮টি গাড়ি থেকে আয়বিস্তারিত পড়ুন

