Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে হিন্দু সাহাপাড়ায় সহিংসতার ঘটনায় বিএনপির পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

নড়াইলে সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। আগামী সপ্তাহে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার (১৯ জুলাই) তদন্ত কমিটির সদস্য বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলছে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। আমরা আগামী দুই-একদিনের মধ্যেই ঘটনাস্থলে (নড়াইল) গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো। এরপর প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবো। এর আগে, সোমবার (১৮ জুলাই) বিএনপিরবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় জমিসহ বাসগৃহ পেল ৫৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার

“মুজিববর্ষ” উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়ের ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ৫৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করেছেন শার্শা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধান মন্ত্রী একযোগে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এসময় তিনি বলেন, বাংলাদেশে একজনও ভূমিহীনবিস্তারিত পড়ুন
মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে আল আমিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই-২০২২) উপজেলার পদ্মনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমিন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। জানাগেছে- এদিন দুপুরে খেলতে খেলতে বাড়ির বাইরে গেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাছের ঘেরে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে আল-আমিনের। স্থানীয় ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। …………………………….. 01927-689453 21-7-22
যশোরের মণিরামপুরে বালু উত্তোলনের দায়ে জরিমানা

যশোরের মণিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ জুলাই-২০২২) উপজেলার গাবুখালি গ্রামের কালুয়ার খাল থেকে বড় ড্রেজার মেশিন দিয়ে এই বালু উত্তোলন করছিলো। এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সাথে জড়িত কেশবপুরের জাফরুল মোড়ল (৪২) এবং মোঃ ইদ্রিস সরদারের (৪০) কাছ থেকে ১০ হাজার টাকা করে সর্বমোটবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার লাবনী মোড়ে ভুমিহীন সমিতির প্রতিবাদ সভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় সাতক্ষীরা লাবনী মোড়স্থ শহীদ স ম আলাউদ্দীন চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলি। জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, সাংবাদিক সেলিমবিস্তারিত পড়ুন
মনিরামপুরে মায়ের উপর অভিমান করে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

মণিরামপুর উপজেলায় শ্যামকুড় ইউনিয়নে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ফারিহার (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার দাদার বাড়ি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ঘুঘুরাইল গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনেরা। একটি তুচ্ছ ঘটনার জেরে মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি বলেন- একটি সাধারণ ঘটনা নিয়ে এদিন সকালেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের হাওয়াল খালি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কলারোয়া

“মাদক না বলি ফুটবল কে হ্যাঁ বলি” এই স্লোগান কে সামনে নিয়ে। সাতক্ষীরা সদরের হাওয়ালখালী শহীদ হাফিজ মুনছুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায়, জামতলা ফুটবল একাদশকে হারিয়ে কলারোয়া ফুটবল একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে, শহীদ হাফিজ মুনছুর স্মৃতি সংঘের আয়োজনেও হাসানুজ্জামানের সার্বিক ব্যবস্হাপনায়, কলারোয়া বনাম জামতলার মধ্যকার খেলা শুরুর ৮ মিনিটে কলারোয়া ফুটবল একাদশের ১৭ নং জার্সিধারী খেলোয়ার বাবু একটি গোল করে দলকে এগিয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সোনাবাড়ীয়া যুবলীগনেতা আতাউর রহমানের সংবাদ সম্মেলন

কলারোয়া পৌর প্রেসক্লাবে নিজেকে নির্দোষ দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তিনি বুধবার (২০জুলাই) বিকেলে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বলেন-গত ১৫জুলাই শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য বড়ালীর উত্তর পাড়া জামে মসজিদে উপস্থিত হন। এসময় ওই ৮নং ওয়ার্ড বড়ালী গ্রামের শিবির ক্যাডার ইউপি সদস্য মাহমুদুল আলম তার বাহিনী নিয়ে মসজিদে প্রবেশ করে তারা বিশৃংখলা সৃষ্টি করে। এক পার্যায়ে বলে মসজিদেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ভ্যান থেকে পড়ে এক বৃদ্ধ মারাগেছে

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুরে নিজের ভ্যানের উপর থেকে পড়ে যেয়ে এজাহার আলী (৬৮) নামের এক বৃদ্ধ মারা গেছে। মঙ্গলবার (১৯ জুলাই-২০২২) বিকাল ৫টার পরে উপজেলার চন্ডিপুরে নিজের বাড়ির অদুরে ইটের রাস্তার উপর পড়ে এঘটনা ঘটে। তিনি চন্ডিপুর গ্রামের বাসিন্দা। জানাগেছে- এদিন উল্লেখিত বৃদ্ধ এজাহার আলী নিজের ভ্যানগাড়ী চালিয়ে বাড়ি যাচ্ছিলো। এসময় বাড়ির অদুরে পৌছালে ভ্যানের উপর থেকে পড়ে যায় তিনি। এসময় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে মণিরামপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বদরুল ইসলাম খান বুধবার (২০ জুলাই) অনুমান ভোর ৫টায় সাতক্ষীরা সিবি হসপিটালে চিকিৎস্যধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন) মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

