Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মামলা

কখনো এনজিও কর্মী, কখনো বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতা আবার কখনো কৃষক লীগের নেতা পরিচয়ে অসহায় মানুষকে অনলাইন ব্যবসায় ঢুকিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী ও কামান নগর দক্ষিণপাড়ার আবু আব্দুল্লাহ আল মাহমুদ পলাশের বিরুদ্ধে। নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা প্রতারনার অভিযোগে ওই আইনজীবীর বিরুদ্ধে গত বুধবার সাতক্ষীরা সদর থানায় প্রতারণার মামলা করেছেন শহরের পলাশপোলের নাজমা খাতুন। পলাশপোলের মোঃ আলম এর স্ত্রী নাজমা খাতুন জানান, কামাননগর দক্ষিণপাড়ার ইয়াকুব আলী গাজীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাত্রাতিরিক্ত মদ পানে এক ব্যবসায়ির মৃত্যু

মাত্রারিক্ত মদপানে বিপ্লব ঘোষ নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুরাতন সাতক্ষীরার নিজ বাড়িতে তিনি মারা যান। বিপ্লব ঘোষ (৫০) শহরের পুরাতন সাতক্ষীরার বিমল ঘোষের ছেলে। নামপ্রকাশে অনিচ্ছুক পুরাতন সাতক্ষীরার কয়েকজন ব্যবসায়ী জানান, শুক্রবার রাত ১২টার দিকে পুরাতন সাতক্ষীরার মান্তুর হোটেলে একটি পিকনিক হয়। ওই পিকনিকে উপস্থিত ছিলেন পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার ব্যবসায়ি সুভাষ ঘোষ ওরফে (ভোম্বল)। পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী মুদিখানা ব্যবসায়ী বিপ্লব ঘোষ, খান মার্কেটবিস্তারিত পড়ুন
তালার ধানদিয়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

তালার ধানদিয়ায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৩জুন) সকাল সাড়ে ৯ টার সময় তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের কাটাখালি ধানদিয়া গ্রামের রফিকুল ইসলাম মোড়লের ছেলে ইমামুল হোসেন (দেড় বছর) বয়সী ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। প্রতিবেশীরা জানান, সকালে শিশু ইমামুল হোসেনকে বাড়িতে রেখে তার মা পাশেই ছাগল বাধতে যায়। সেই সুযোগে সে খেলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর প্রতিবেশীরা পাশেরবিস্তারিত পড়ুন
বেতন ভাতা বাড়ানোর দাবিতে মিরপুরে রাস্তায় শ্রমিকরা

রাজধানীর মিরপুর ১৪ নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। বেতন ভাতা বাড়ানোর দাবিতে শনিবার (৪ জুন) বিকেল তিনটার পর থেকে রাস্তা অবরোধ করেন তারা। মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিম সহ আরো পাঁচ সাতটা গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধে অংশ নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তামান্না গার্মেন্টসের সালমা খাতুন। তিনি বলেন, আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলেরবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত

নরসিংদীর রায়পুরায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা কালীহর মাইজপাড়ার চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার আবদুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩) ও ইব্রাহিম খানের ছেলে আনিস খান (২৪)। আহতরা হলেন, পিকআপ ভ্যানের ড্রাইভার গোপালগঞ্জ জেলার লুৎফর রহমান মুন্সির ছেলে ইমরান হোসেন (২৮) ও নেত্রকোনা জেলার আবদুলবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটা খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে নিম্ন মানের চাল ক্রয়ের অভিযোগ

পাটকেলঘাটায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি. এল. এস. ডি) আবুল হাসানের বিরুদ্ধে নিম্ন মানের চাল আমদানী সহ নানা অনিময় দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায় , চলতি বছর সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ৫৭২৯ মে.টন চাল ও ২৫৩৪ মে.টন ধান ক্রয়ের জন্য বরাদ্ধ পান ওই কর্মকর্তা। একই সাথে উপজেলা ভিত্তিক মিল এবং কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের কথা থাকলেও বাস্তবে দেখা গেছে তার ভিন্ন রুপ। সরজমিনে গেলে স্থানীয়রা জানান, খাদ্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ র্যাবের হাতে আটক এক নারী

ঘাস ভর্তি বস্তার মধ্যে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে র্যাব এর অভিযানে এক নারীকে এক কেজি গাজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১মে) বিকেল পৌনে ৫টার দিকে সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রাম থেকে ঐ মহিলাকে আটক করে র্যাব। আটককৃত নারীর নাম ইসমাতারা বেগম ওরফে ময়না (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। খুলনা র্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার পহন চাকমা জানান, ঘাসের বস্তার মধ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মেয়ে প্রেমের টানে নদী সাঁতরে ভারতে, বিয়ের পর গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সাতক্ষীরার তরুণীর। প্রেমের টানে সুন্দরবনের নদী এবং জঙ্গল পেরিয়ে পশ্চিমবঙ্গের কালিঘাটে গিয়েছিলেন তিনি। প্রেমিককে বিয়ে করতে ঘণ্টাখানেক মাতলা নদীতে সাঁতার কাটতে হয় তাকে। সব বিপদ সামলে প্রেমিকের সঙ্গে সংসারও বেঁধেছিলেন ওই তরুণী। কিন্তু প্রেমের জন্য তার এই জীবনপণ লড়াইয়ের গল্প লোকমুখে ছড়িয়ে পড়াই কাল হয়ে দাঁড়াল। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে সোমবার ওই তরুণীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিমবঙ্গেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গাছের সঙ্গে ধাক্কা লেগে হানিফ পরিবহনের হেলপারসহ ১০জন আহত

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারায় হানিফ পরিহনের এক হেল্পারসহ ১০ যাত্রী আহত হয়েছে। বুধবার ভোরে সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া স্টার ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার ঘোনা গ্রামের তানভির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গাবতলী টার্মিনাল থেকে সাতক্ষীরা আসার উদ্দেশ্যে হানিফ পরিবহনে(ঢাকা মেট্রো-ব – ১৪-৬৪৩৪) ওঠেন। ভোর চারটার দিকে পরিবহনটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুইবার ধর্ষিত এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চার দিনের ব্যবধানে দু’বার ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ভিকটিম এসএসসি পরীক্ষাথী মাইমুনা ইয়াসমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়ার চাচা মুনসুর আলীর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত মাইমুনা ইয়াসমিন সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঈদগাহ এলাকার আজিজুর রহমানের মেয়ে। সে নবারুন বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। কাটিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, গত ৩ মে সাতক্ষীরা শহরতলীরবিস্তারিত পড়ুন

