বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হচ্ছে না

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না। করোনার কারণে গত দুই বছরও এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। নতুন শিক্ষাক্রমেও এসববিস্তারিত পড়ুন

শীতাকুন্ডু সফর শেষে তথ্যমন্ত্রী, এটি নিছক দুর্ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে

সীতাকুণ্ড সফর শেষে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার প্রেক্ষিতে সমগ্র দেশে সৃষ্ট আনন্দ উল্লাসকে অবদমিত করতেই সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে নাশকতা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এটি নিছক দুর্ঘটনা, না কি দেশের ভাবমূর্তি এবং রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা, তাও দেখা হচ্ছে। খবর বাসসের। সোমবার (৬ জুন) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের স্থান বিএম কন্টেইনার ডিপোবিস্তারিত পড়ুন

যশোরের রূপদিয়া বাজারে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ক্যামেরা প্রতিস্থাপন।

যশোর সদর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ। রূপদিয়া বাজার তথা নরেন্দ্রপুর ইউনিয়ন থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে পূর্বে থেকে অত্যান্ত গুরুত্বপূর্ণ বাজারের প্রবেশদ্বার “রূপদিয়া কলেজ গেট এলাকা থেকে মুনসেফপুর মোড় পর্যন্ত সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপনের উদ্যোগ নেন রাজু আহম্মেদ। স্থানীয়রা বলেন জনপ্রিয় চেয়ারম্যান রাজু আহম্মেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারটি পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করবেন, আজ তা বাস্তবায়ন হলো।বিস্তারিত পড়ুন

দীর্ঘ দিন মানসম্মত খাবার পাচ্ছে না শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুগীরা

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রুগীরা দীর্ঘ ৯ বছর ধরে মানসম্মত খাবার থেকে বঞ্চিত। ২০১২-২০২২ এতটা সময় পেরিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সেটি ২৯ শয্যা থেকে বর্তমানে ৫০ শয্যায় উন্নীত হলেও কর্তৃপক্ষের উদাসীনতায় কমপ্লেক্সের ভর্তি রুগীদের জন্য খাবারের মানের কোন উন্নতি হয়নি। ভর্তি রুগীদের কাছ থেকে ৫ টাকার টিকিট অঘোষিত ভাবে ২০ টাকা নেয়া হলেও ভর্তি রুগীদের খাবারের মানের কোন উন্নতি হয়নি দীর্ঘ সময়ের মধ্যে। আদালতে মামলা সংক্রান্ত জটিলতার কারণে নতুন ভাবে এইবিস্তারিত পড়ুন

টাকার মান কমলো আরও ১ টাকা ৬০ পয়সা

ডলারের বিপরীতে টাকার দাম আরও এক টাকা ৬০ পয়সা কমেছে। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ৮৯ টাকা ৯০ পয়সা। সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রতি ডলারের মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়, তার আগে বাড়ানো হয়েছিল এক টাকা ১০ পয়সা। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংক ৯১ টাকা ৫০ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। সরকারি আমদানিবিস্তারিত পড়ুন

সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। গত ৩ দিনের টানা বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। রোববার (৬ জুন) দিবাগত রাত ৪টায় উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জুবের আহেম্মেদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের পাঁচ বছর বয়সী ছেলে সাফি আহম্মেদ এবং জুবায়েরের মা শামিমআরা বেগম। স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সনাতনীদের ঘরে ঘরে জামাই ষষ্ঠী পালন

কলারোয়ায় সনাতনীদের ঘরে ঘরে জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলছে। জামাইকে আদর-আপায়্যন করার মধ্যে দিয়ে এই লোকায়ত প্রথা পালন করা হয়ে থাকে। জামাই ও মেয়ের সুখী দাম্পত্য জীবন, মেয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্য এই ব্রত পালন করে থাকেন শ্বাশুড়ি মায়েরা। জামাইয়ের মঙ্গলের সঙ্গে মেয়ের মঙ্গল যুক্ত করে দেখা হয়। এ কারণে আজ জামাইকে দীর্ঘায়ুর আশীর্বাদ দেন শ্বাশুড়ি মায়েরা। বরণ বাটায় সাজানো থাকে ধান, দূর্বা বাঁশের করুল, তালের পাখা, করমচা,বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ এলাকায় বৃহস্পতিবার বিকালে মঞ্জুর রাশেদ নামে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রকাশ্য দিবালোকে উপজেলা পরিষদের গেটের সামনে তার উপর এই হামলার ঘটনা ঘটে। তিনি এ বছর হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুর রাশেদ অভিযোগ করেন ধুলিয়া হাই স্কুলের সভাপতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ ক’দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনের মনোনয়নপত্র কেনা নিয়ে বুধবার আরেক জনকে পিটিয়ে জখম করে সাবেক চেয়ারম্যান আওয়ামীবিস্তারিত পড়ুন

যশোরে টাকা, ফেসবুক আইডি ও হারানো মোবাইল উদ্ধার

যশোর জেলা পুলিশের অভিযানে হারানো মোবাইল উদ্বার করেছে দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এছাড়া ভুলবশত বিকাশ ও নগদের মাধ্যমে পাঠানো টাকা উদ্ধার করে সাফল্য ও প্রশাংসা কুড়িয়েছেন পুলিশের এই বিভাগটি। গত মে মাসে বিভিন্ন কোম্পানীর হারানো ৪৪টি উন্নত মানের মোবাইল ফোন উদ্ধার করেছে বিভাগটি। জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ জিডিমুলে, ৪৪টি মোবাইল ফোন ও বিকাশ,নগদের পাঠানো এক লক্ষ ২৬ হাজার ১৮৬ টাকা, উদ্ধার করেছে । এর পাশাপাশি ১৪টি ফেসবুক আইডিবিস্তারিত পড়ুন

খুলনায় ওসি অপসারণের দাবিতে সড়ক অবরোধ, পুলিশসহ আহত ৫

খুলনা খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ ও স্থানীয় যোগিপোল ইউনিয়ন চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহতের ঘটনা ঘটে। পরে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু হয়। রাত ৮টার দিকে তা প্রত্যাহার করে নেন আওয়ামীবিস্তারিত পড়ুন