বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোর সেনানিবাসে বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ শুরু

যশোর সেনানিবাসে শুরু হয়েছে দুই সপ্তাহ ব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ সম্প্রীতি-১০। ৭ জুন সকাল ১০ টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সহযোগিতার ইতিহাস রয়েছে। এ যৌথ প্রশিক্ষণ দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

খুলনায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে বাবা প্রফুল্ল বিশ্বাসকে হত্যার দায়ে ছেলে প্রশান্ত বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুন) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের পিপি অ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী জানান, নিহত প্রফুল্ল বিশ্বাস কৃষিকাজ ওবিস্তারিত পড়ুন

যশোরে মদ বিক্রেতা আটক

যশোরের ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলা থেকে ডিবি পুলিশের অভিযানে সাদ্দাম হোসেন নামের এক মদ বিক্রেতা আটক হয়েছে। সাদ্দাম হোসেন ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু বক্করের ছেলে। সোমবার (৬জুন) সকাল ১১ টার পর ডিবি পুলিশ পুরাতন কসবা এলাকার সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছথেকে পাঁচ লিটার চোলাই মদ ও মদ বিক্রির একলাখ টাকা উদ্ধার করে। এ ঘটনায় ডিবির এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালিবিস্তারিত পড়ুন

যশোরের চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ছয়জন আটক, চাকু উদ্ধার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে ফের আটক করেছে কোতয়ালী থানার এস আই বিমান তরফদার ও এএসআই মিরাজ খান। একই সাথে তার পাঁচ সহযোগিকে আটক করেছে পুলিশ। পুলিশ চাঁচড়া রায়পাড়া জামতলা মোড় থেকে তাদের আটক করেছে। এসময় তাদের কাছথেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। আটককৃতরা হলেন, খড়কী কলাবাগান এলাকার মুজিবর রহমানের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা, কেশবপুর উপজেলার চিংড়া ধর্মপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে ও খড়কির কবরস্থান এলাকার ভাড়াটিয়াবিস্তারিত পড়ুন

সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ ফায়ার সার্ভিস কর্মী রনির যানাযায় হাজারো মানুষের ঢল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে মৃত ফায়ার সার্ভিসকর্মী রমজানুল ইসলাম রনির (২২) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় শেরপুর সদরে নিজ গ্রাম হেরুয়া বালুরঘাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজারও মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে মরদেহ পৌঁছায়। চাচা আবুল কাশেম বলেন, চার ভাইবোনের মধ্যে বড় রনি। প্রায় দেড় বছর আগে ফায়ার সার্ভিসে চাকরি হয়। ছোটবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে মুহূর্তের মধ্যেই বিলীন বসতভিটা ও তাঁত কারখানা

সিরাজগঞ্জ পয়েন্টে বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির সাথে সাথে আকস্মিক নদী ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে ৩টি তাঁত কারখানাসহ অন্তত ১০টি বসতভিটা ও বিস্তীর্ন ফসলি জমি। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন যাবৎ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানিবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

চট্টগ্রামের রাউজান ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে সারাদেশে পালিত হয়েছে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমাজসেবা সংগঠন,রাউজান ইচ্ছা যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইচ্ছা যুব ফাউন্ডেশন,রাউজান’র সভাপতি মো:আবদুল হাকিম চৌধুরী (মিরাজ) এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মারুফের পরিচালনায় উক্ত কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠক ওবিস্তারিত পড়ুন

খুলনার খানজাহান আলী, আড়ংঘাটা ও খালিশপুর থানার ওসি বদলি

খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানা, আড়ংঘাটা থানা, খালিশপুর থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪(চার) পরিদর্শককে বদলি করা হয়েছে। রবিবার (৫ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলি করা হয়। আদেশে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসকে নগর গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর খালিশপুর থানায়, খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খানকে খানজাহান আলী থানায় এবং নগর গোয়েন্দা পুলিশেরবিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হচ্ছে না

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না। করোনার কারণে গত দুই বছরও এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। নতুন শিক্ষাক্রমেও এসববিস্তারিত পড়ুন

শীতাকুন্ডু সফর শেষে তথ্যমন্ত্রী, এটি নিছক দুর্ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে

সীতাকুণ্ড সফর শেষে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার প্রেক্ষিতে সমগ্র দেশে সৃষ্ট আনন্দ উল্লাসকে অবদমিত করতেই সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে নাশকতা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এটি নিছক দুর্ঘটনা, না কি দেশের ভাবমূর্তি এবং রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা, তাও দেখা হচ্ছে। খবর বাসসের। সোমবার (৬ জুন) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের স্থান বিএম কন্টেইনার ডিপোবিস্তারিত পড়ুন