শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কৃষকদের মাঝে লবণ সহনশীল ধানবীজ বিতরণ

উপকূলীয় উপজেলা শ্যামনগরে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় (৪ঠা জুলাই) সোমবার
লিডার্স প্রধান কার্যালয়ে আমন মৌসুমে মুন্সিগঞ্জ, গাবুরা, ঈশ্বরীপুর ও কাশিমাড়ী ইউনিয়নে ৭৮৬জন কৃষকের মাঝে ৭৪৯৫ কেজি লবণ ও খরা সহনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।

লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এর সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ এর শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম এনামূল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইকবাল ফারুক প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর মনিটরিং অফিসার রনজীৎ কুমার মন্ডল।

প্রধান অতিথি বলেন, আমরা যদি নিজেরা বাড়িতে বীজ সংরক্ষণ করি তাহলে বীজের সংকট কমবে। ভালো মানের বীজ পাওয়া অনেক দূর্লভ। আমরা সকলেই লবণ ও খরা সহনশীল ধান চাষ করলে কৃষি ক্ষেত্রে আরো সমৃদ্ধ হবে। লিডার্স এমন কৃষকদের খুঁজে বের করবে। লিডার্স এর এ ধরণের কার্যক্রম আরও সম্প্রসারিত হোক। সরকারের কৃষি বিভাগের পাশাপাশি লিডার্স এর মত বেসরকারী উন্নয়ন সংগঠনগুলোর মাধ্যমে কৃষকদের কৃষিতে সম্পৃক্তকরণ আরও বাড়বে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবার অনিয়মিত বৃষ্টিপাতের কারনে সেচের পানির স্বল্পতা রয়েছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষিকে টেকসই করার লক্ষ্যে লিডার্স লবণ ও খরা সহনশীল ধানবীজে ভর্তুকি প্রদান করে কৃষকদের লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এসব ধান বীজের মধ্যে রয়েছে বিআর-২৩, ব্রিধান-৫২, ব্রিধান-৬৭, ব্রিধান-৭৩, ব্রিধান-৭৮ ও ব্রিধান-৮৭। উল্লেখ্য যে, লিডার্স আমন মৌসুমে শ্যামনগর, আশাশুনি ও কয়রা উপজেলায় মোট ১০৫৫ জন কৃষককে ৯৭৫০ কেজি লবণ ও খরা সহনশীল ধান বীজ বিতরণ করবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন