Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। শনিবার রাতে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট উৎপাদনের এ রেকর্ড হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে শনিবার রাতে। এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ১২ এপ্রিল ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,বিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো হিলি বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতের সরিষা

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি করা হয়েছে। দেশের বাজারের সরিষার তেলের চাহিদা মেটাতে মূলত বিভিন্ন স্থানের অয়েল মিলগুলো এসব সরিষা আমদানি করছে বলে জানিয়েছেন আমদানি কারকরা। স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে চলতি বছরের ১৪ই মার্চ প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়। ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করা হচ্ছে। গাইবান্ধার মামা ভাগনা অয়েল মিল ও জামাই ভ্যারাইটি স্টোর এসব সরিষা আমদানি করছে।বিস্তারিত পড়ুন
তালায় গাঁজাসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার তালায় ১৫০ গ্রাম গাঁজাসহ শাহিদুল ইসলাম মলঙ্গী (২৪) নামের এক বেক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) রাতে উপজেলা সেতু বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহিদুল সিরাশুনি গ্রামের মৃত আব্দুল গনি মলঙ্গীর ছেলে। জানা জায়, সোমবার রাতে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই ইমন হাসান সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাঁজাসহ শাহিদুল ইসলাম মলঙ্গীকে আটক করে। সে দীর্ঘদিন যাবত কাপড়েরবিস্তারিত পড়ুন
নরসিংদী স্টেশনে তরুণীকে হেনস্তাকারি এক আসামির তিন দিনের রিমান্ড

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় আদালতের নির্দেশে মামলার পর ইসমাইল মিয়া (৩৮) নামে এক অভিযুক্তের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ মে) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালত এই রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল তিন দিনের রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। গেলো শনিবার রাত ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদি হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে এক নারীসহবিস্তারিত পড়ুন
তালার খলিলনগরে পুকুরে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

তালার খলিলনগরে পুকুরে ডুবে রিয়াদ মোড়ল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ মোড়ল প্রসাদপুর গ্রামের রোকন মোড়লের ছেলে। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোড়ল পুকুরে গোসল করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। সে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলমবিস্তারিত পড়ুন
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুর সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। সোমবার (২৩ মে) সকাল ৬টার দিকে সদর উপজেলার চুনিয়াপাড়ার রেল ঘুন্টির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়েছে ওই যুবক। খবর পেয়ে থানার এসআই আব্দুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছেন। তিনি আরও বলেন, ট্রেনের নিচেবিস্তারিত পড়ুন
ছেলের প্রেমের বিয়ে মানতে না পারায় মায়ের ভাইদের নিয়ে বেয়াইকে খুন

গত রমজান মাসে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার তাসলিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার যুবক উসমান আলীর। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেননি উসমান আলীর মা রানু বেগম। এই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে রোববার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদ এলাকায় দুই ভাইকে সঙ্গে নিয়ে ছুরিকাঘাত করে বেয়াই রফিকুল ইসলাম রফিক (৪০) গুরুতর জখম করে বেয়াইন (মেয়েরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তরুণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

পিরোজপুরে পৃথক ঘটনায় তরুনীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন জেলার সদর উপজেলার পৌর এলাকার মুক্তারকাঠী গ্রামের বাবুল সরকারের মেয়ে রিক্তা সরকার (২০), পৌরসভার রাজারহাট এলাকার মৃত জাহাঙ্গির হোসেনের ছেলে তানভীর আলম প্রিম (৩০) ও বাজুকাঠী এলাকার আব্দুর রহিম ফরাজীর ছেলে জিহাদ হোসেন (০৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিক্তা সরকার ও তানভীর আলম প্রিমবিস্তারিত পড়ুন
বাংলাদেশে তেল বিক্রি করতে চায় রাশিয়া

বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির জন্য রাশিয়া প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ। সোমবার বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির উৎপাদিত অপরিশোধিত তেলের ক্রেতা ছিল ইউরোপ। কিন্তুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়কে দু’টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী রাবেয়া খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এঘটনা ঘটে। নিহত রাবেয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন আদালতে মামলায় হাজিরা দেয়ার জন্য একটি ভাড়ার মটর সাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পতিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন সাতক্ষীরা মুন্সিগঞ্জ সড়কের কালিগঞ্জবিস্তারিত পড়ুন

