সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশ বাঁচাতে সবাইকে আন্দোলনে যোগ দিতে বললো বিএনপি

দেশ বাঁচাতে সবাইকে আন্দোলনে যোগ দিতে বললো বিএনপি। দেশ বাঁচাতে সব শ্রেণি পেশার মানুষকে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নাটোরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে তিনি একথা জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে ত্রাস সৃষ্টি করছে। বিএনপি ও সমমনা দলের নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করে বিএনপি। নাটোরে চলা এই বিক্ষোভ সমাবেশেবিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁওয়ে ২৭ আগ্নেয়াস্ত্রসহ বিপুল সংখ্যক গুলি উদ্ধার

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার শিশু পার্কের পাশে আবু হানিফের বাড়ির নির্মাণাধীন ভবনে ট্রাংক ভর্তি তিনটি এসএলআর, ২৪টি টি থ্রিনটথ্রি রাইফেলসহ বেশ কিছু গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকাল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসির নেতৃত্বে ওই নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, এটি একটি পুরাতন ভবন ছিল। ভবনটি ভেঙ্গে নতুন করে নির্মাণকাজ শুরু হয়েছে। দুপুর আড়াইটার দিকে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরাবিস্তারিত পড়ুন

তাজমহলের গোপন কুঠুরির ছবি প্রকাশ করল কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ

তাজমহলের নীচের ২২টি তালবন্ধ ঘর খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদীরা। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই) এর তরফে সোমবার সেই গোপন কুঠুরিগুলির ছবি প্রকাশ করেছে। এএসআই আধিকারিকরা সোমবার (১৬ই মে) জানিয়েছেন ওই কুঠুরিগুলিতে কোনও গোপনীয়তা নেই। এগুলি মূল কাঠামোর অংশমাত্র। শুধু তাজমহল নয় এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যেই রয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের ওই পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা। উদারহণ হিসেবে বলা হয়েছে দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিরবিস্তারিত পড়ুন

গোপন বৈঠকের সময় জামায়াতের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে নগরের টেরিবাজার আল বায়ান নামে একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন ঐ স্থানে। গ্রেপ্তার ৪৯ নেতাকর্মীদের মধ্যে ১৭ জন জামায়াতের পদধারী নেতা। এদের মধ্যে কোতোয়ালী থানা জামায়াতের আমীর ফরিদুল আলম (৪৭), প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন (৪৪) ও অর্থ যোগানদাতা টেরিবাজারের ব্যবসায়ী আবুলবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ভাতিজার দায়ের কোপে প্রাণ গেলো চাচার

সাতক্ষীরার কালিগঞ্জে ভাতিজা হাবিবুর রহমান (২০)এর দায়ের কোপে চাচা সাইফুল ইসলাম (২৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটছে সোমবার (১৬ মে) দুপুর ৩ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামে। এঘটনায় ঘাতক ভাতিজা হাবিবুরকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরধরে গনেশপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৮) এর সাথে তার চাচাতো ভাই আব্দুস সামাদের বিরোধ চলে আসছিলা। এরই সূত্রধরে সোমবার বিকাল ৩ টার দিকে দুই পরিবারর মধ্য সংঘর্ষ শুরুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অস্ত্রসহ এক ব্যক্তি জনতার হাতে আটক

সাতক্ষীরায় এসএলআর জাতীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে গণধোলইয়ের পর বিজির কাছে সোপর্দ করেছে জনতা। (১৭ই মে)মঙ্গলবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার সামছুর রহমানের রাইস মিলের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম রানা (২৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণজোল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। আলীপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রানা নামের এক ব্যক্তি খানপুর মোড় দিয়ে ঢালীপাড়ায় ঢোকার সময়বিস্তারিত পড়ুন

তালায় ছাগলের দড়িতে পেচিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত

তালায় ছাগলের দড়িতে পেচিয়ে মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ৭টার সময় উপজেলার মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজউদ্দীন মোড়লের ছেলে। ইউপি সদস্য শিরিনা সুলতানা জানান, মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তার মৎস্য ঘেরে যাওয়ার পথে মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে পেচিয়ে দূর্ঘটনায় তার মৃত্যু হয়। খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন  কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। আব্দুল হাকিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলি গ্রামের মৃত হায়দার আলী গাজীর ছেলে। র‍্যাব জানায়, ২০১৩ সালে নড়াইল জেলার ভাংগাপোল এলাকা থেকে হাকিমকে ১২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করে। র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান , বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত, নড়াইল এর স্মারক নংবিস্তারিত পড়ুন

এস কে সিনহার বিরুদ্ধে অবৈদ্ধ সম্পদ অর্জনের সাক্ষ্য দিয়েছেন ভাই-ভাতিজিরা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ভাই-ভাতিজাসহ তিনজন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সোমবার (১৬ মে) ঢাকার তিনজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ চৌধুরী এস কে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম ভাতিজা শঙ্খজিৎ সিনহা ও অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ইঞ্জিনিয়ার সুজন কুমার সিংহের জবানবন্দি রেকর্ড করেন।বিস্তারিত পড়ুন

পৌনে ১৭ হাজার টন চাল তিন লাখ জেলের জন্য বরাদ্দ

দেশের সামুদ্রিক জলসীমায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষিদ্ধ সময়ে মাছ ধরায় বিরত থাকা প্রায় ৩ লাখ জেলের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ৬৫দিন মাছ শিকার না করা এসব জেলের জন্য মোট বরাদ্দকৃত চালের পরিমাণ ১৬ হাজার ৭৫২ টন। সম্প্রতি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, নিষিদ্ধকালে সাগরে ৬৫ দিন মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ২০২১-২২ অর্থবছরেবিস্তারিত পড়ুন