মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কিশোরগঞ্জে অটোচালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে সোহেল (২৬) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহেল শহরের চন্ডিবের এলাকার আজগর আলীর ছেলে। নিহতের ভাই মোরশেদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে অটো নিয়ে বের হন সোহেল। সারারাত সে বাসায় আসেনি। বেলা ১১টার দিকে আমার ভাইয়ের মরদেহ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। ভৈরব থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, সোহেল দেড়বিস্তারিত পড়ুন

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত পোড়ালেন গ্রামবাসীরা

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলায়। পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওঁরাও নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্য অভিযুক্ত আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে খবর, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক যুবতী। তাঁদের পথ আটকান সুনীল এবং আশিস দুই যুবক। তার পর যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এই খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরাবিস্তারিত পড়ুন

আগামী অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্ত

আগামী (২০২২-২৩) অর্থবছরে সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয়ভাবে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালেবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সহ বিক্রেতা আটক

সাতক্ষীরার তালায় ইব্রাহীম শেখ ওরফে ন্যাড়া (৫৫) কে গাঁজা সহ আটক করেছে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার (৯জুন) সকাল ১০ টার দিকে তালা বাজার থেকে আটক করা হয় তাকে ৎ। সে তালা সদরের মৃত আব্দুল মজিদ শেখ ওরফে পাগলের ছেলে। জানা যায়, ইব্রাহীম শেখ ওরফে ন্যাড়া দীর্ঘদিন ধরে তালা বাজারে বিভিন্ন মাদকসেবীদের কাছে ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করে। বৃহস্পতিবার সকালে তালা বাজার থেকে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে আটকবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায়‌ সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

ডুমুরিয়ায় সরকারি জমিতে অবৈধ ভাবে মাটি ‌কাটার অপরাধে অভিযুক্ত মোঃ ‌সাজ্জাদ‌ আলী ফকির কে ‌৫০হাজার টাকা ‌জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ জুন) সকালে ‌ডুমুরিয়া উপজেলার ‌ টিপনা বালিয়াখালি ব্রিজের পাশে নদী ভরাটি জমি হতে অবৈধ মাটি উত্তোলন ও প্রকৃতি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কতৃক জমির বন্দোবস্ত গ্রহিতা সাজ্জাদ আলী‌ ফকির কে ৫০‌হাজার টাকা অর্থ দন্ড দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ। ভ্রাম্যমান আদালত পরিচালনাবিস্তারিত পড়ুন

যশোরে ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে বাঁচলো তিন শিশু

পথচারীর দায়িত্ববোধ আর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা পেল তিন শিশু। ৯৯৯ এ ফোন দিয়ে ড্রেনে আটকা পড়া তিন শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মিরা। মঙ্গলবার (৭ জুন) বিকেলে যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া তিন শিশু হলো- যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে নীরব (১৪), একই এলাকার শুকুর আলীর ছেলে নয়ন হোসেন (১৩) ও নূর ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৬)। ফায়ার সার্ভিসবিস্তারিত পড়ুন

নওয়াপাড়ায় জাহাজ থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু

নওয়াপাড়ায় জাহাজ থেকে পড়ে গিয়ে এমভি সামির সাইমুম জাহাজের কর্মচারী (লস্কর) সুজন ফকিরের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৮ জুন)সন্ধ্যায় নওয়াপাাড়ার পীরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায়। জানা যায়, প্রতিদিনের ন্যায় জাহাজের লোড-আনলোড শেষ হলে জাহাজের হ্যাজের উপরে উঠে সহকর্মিদের সাথে হল্কা লাগাচ্ছিলেন। এমনসময় অসাবধনতা বসত পা পিছলে জাহাজের ভিতর পড়ে যায়। নাক মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। এসময় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

অভয়নগরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করলেন, জেলা প্রশাসক

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় অভয়নগরে দুই দিনব্যাপী শিশুমেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বুধবার (৮ জুন) দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধন, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

তালায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

তালায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুন) রাতে তালার মাগুরা-পাটকেলঘাটা সড়কের বলরামপুর বাজার এলাকা থেকে আটক করা হয় ওই ব্যক্তিকে। আটক পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকার আব্দুর রশিদ গাজীর ছেলে আব্দুল আলিম গাজী (৪৮)। জানা গেছে, বুধবার রাতে মাগুরা এলাকায় আব্দুল আলিম গাজী ও সহযোগীর সাইফুল ইসলাম মাদক বিক্রয়ের উদ্দ্যেশ্যে অবস্থান করছিল। তালা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবাসহবিস্তারিত পড়ুন

খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ জেলহাজতে

খুলনা নগরীর ছোট মির্জাপুরের একটি অফিসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই পরিদর্শক মো. মঞ্জুর হাসান মাসুদকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (৮ জুন) সকালে মাসুদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মোছাঃ দিলরুবা সুলতানা জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, আসামি মাসুদ ২৬ মেবিস্তারিত পড়ুন