সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

অবিলম্বে সাতক্ষীরায় কেন্দ্রীয় পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ হয়ে পুরাতন সাতক্ষীরা রাস্তা, শহিদ রীমু সরণি থেকে সরকারি কলেজ রোড, হোস্টেল রোড, রথখোলার রাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ছাত্র জনতা সাতক্ষীরা পৌরসভার আয়োজনে বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। সম্মিলিত ছাত্র জনতার আহবায়ক ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য শেখ আমিনুরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে গুলিবর্ষনে ১৯ শিশু শিক্ষার্থীসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। টেক্সাস অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটির বরাতে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) সাউথ টেক্সাসের উভালদে শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানাতে দেশটির জাতীয় পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সূত্র জানা গেছে, বুধবার হোয়াইট হাউসবিস্তারিত পড়ুন

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে পারে ভারত

অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধি ঠেকাতে ভারত সরকার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ ভারত, তারা দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারকও। রপ্তানিতে শীর্ষে থাকা ব্রাজিলে এবার চিনির উৎপাদন কম হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে তেলের উচ্চমূল্যের কারণে মিলগুলো আখভিত্তিক ইথানল উৎপাদনে ঝুঁকছে। ফলে ইতোমধ্যে বিশ্ববাজারে চিনির দাম উর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ঠিক রাখতে এবং দাম বৃদ্ধি ঠেকাতে ভারতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষকের ঘরে ধান না উঠতেই শুরু হালখাতার মৌসুম

কলারোয়ার গ্রাম গঞ্জে কৃষকের ঘরে ধান না উঠতেই মহাজনের হালখাতার খামের আগমন দেখা দিয়েছে। বাকিতে কেনা সার কিটনাশক এর মূল্য পরিশোধের জন্য মহাজনেরা আনুষ্ঠানিকতা (হালখাতার) আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন, ও দিকে এখনও কৃষকের ধান ঝাড়া শেষ হয়নি। লাভ হোক, লস হোক মহাজনের কাছ থেকে বাকিতে কেনা জিনিসের টাকা পরিশোধ করতেই হবে। এবছর আবহওয়ার বিরুপ প্রতিক্রিয়ারর কারণে ইরি ধান সঠিক সময়ে কৃষকের ঘরে ওঠেনি, যদিও উঠেছে কিন্তু মহা সগ্রাম করে ঘরে তুলতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রী হত্যা! স্বামী আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। মঙ্গলবার (২৪ মে) ভোররাতে ইউনিয়নের পাশেমারী গ্রামের এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। এর আগে ভোরে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার প্রচার দেয় স্বামী। মঙ্গলবার ভোরে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু আশরাফুন্নেছা (৩০) পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর স্ত্রী ওবিস্তারিত পড়ুন

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। শনিবার রাতে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট উৎপাদনের এ রেকর্ড হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে শনিবার রাতে। এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ১২ এপ্রিল ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,বিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো হিলি বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতের সরিষা

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি করা হয়েছে। দেশের বাজারের সরিষার তেলের চাহিদা মেটাতে মূলত বিভিন্ন স্থানের অয়েল মিলগুলো এসব সরিষা আমদানি করছে বলে জানিয়েছেন আমদানি কারকরা। স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে চলতি বছরের ১৪ই মার্চ প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়। ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করা হচ্ছে। গাইবান্ধার মামা ভাগনা অয়েল মিল ও জামাই ভ্যারাইটি স্টোর এসব সরিষা আমদানি করছে।বিস্তারিত পড়ুন

তালায় গাঁজাসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার তালায় ১৫০ গ্রাম গাঁজাসহ শাহিদুল ইসলাম মলঙ্গী (২৪) নামের এক বেক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) রাতে উপজেলা সেতু বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহিদুল সিরাশুনি গ্রামের মৃত আব্দুল গনি মলঙ্গীর ছেলে। জানা জায়, সোমবার রাতে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই ইমন হাসান সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাঁজাসহ শাহিদুল ইসলাম মলঙ্গীকে আটক করে। সে দীর্ঘদিন যাবত কাপড়েরবিস্তারিত পড়ুন

নরসিংদী স্টেশনে তরুণীকে হেনস্তাকারি এক আসামির তিন দিনের রিমান্ড

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় আদালতের নির্দেশে মামলার পর ইসমাইল মিয়া (৩৮) নামে এক অভিযুক্তের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ মে) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালত এই রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল তিন দিনের রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। গেলো শনিবার রাত ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদি হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে এক নারীসহবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে পুকুরে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

তালার খলিলনগরে পুকুরে ডুবে রিয়াদ মোড়ল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ মোড়ল প্রসাদপুর গ্রামের রোকন মোড়লের ছেলে। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোড়ল পুকুরে গোসল করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। সে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলমবিস্তারিত পড়ুন