বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় এফডিআর জালিয়াতির মামলায় ব্যবসায়ী বাবু জেলহাজতে

১৩টি নাম ব্যবহার করে ৪০টি এফডিআরের ভুয়া কাগজপত্র দিয়ে জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখা থেকে ১ কোটি ৮ লাখ ১৫ হাজার ৬২০ টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় ব্যবসায়ী তৌহিদুর রহমান বাবুকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ প্রদান করেছেন। বাবু (৪৬), লোয়ার যশোর রোডের বাসিন্দা মাসফুউর রহমান ওরফে মাহমুদ আলী ওরফে এম রহমানের ছেলে। খুলনা শিপইয়ার্ডে অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ে দায়ের করা মামলায় বুধবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবু। পরে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান। তিনি আরও বলেন, খুলনা অক্সিজেন কোম্পানির কর্ণধার তৌহিদুর রহমান বাবু ওরফে তৌহিদ মাহমুদ এবি ব্যাংক ধানমন্ডি শাখার এফডিআর লিয়েন দেখিয়ে জনতা ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা ঋণ নেন। এফডিআরের কাগজপত্র ভুয়া ধরা পড়ার পর ২০০৬ সালের ৭ ডিসেম্বর খুলনা থানায় মামলা করে দুদক। এ মামলায় বাবুসহ সাতজনের নামে চার্জশিট দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন বাবুর মামা নজরুল ইসলাম, মামি শর্বরী ইসলাম, এস এম আমিরুল হক, এইচ এম বারিক বাদল, জিল্লুর রহমান ও সুবোধ কুমার দে। এবি ব্যাংক ঢাকার এবিপি ও লোন অফিসার এবং খুলনা শাখার এজিএম ও লোন অফিসার যোগসাজশে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছেন।
আদালত সুত্র জানায়, ২০০৪ সালের ২ আগস্ট উক্ত টাকা আত্মসাতের প্রতিবেদন জাতীয় একটি দৈনিকে প্রকাশিত হওয়ার পর জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখার ডিজিএম মনোয়ারা আমিনের দৃষ্টিগোচর হয়।

তিনি ওই দিন খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ডিজিএম মনোয়ারা আমিন বর্ণিত মামলায় পরস্পর যোগসাজোশ রয়েছে বিধায় বাদীনি কর্তৃক দায়েরকৃত মামলায় এফআরটি দাখিলের সুপারিশ করেন। কিন্ত তৎকালীন র‍্যাব-৬ এর খুলনার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক এস এম এনামুল হক নিজে বাদী হয়ে মনোয়ারা আমিনসহ ৮ জনের নামে মামলা দায়ের করেন যার নং- ৬। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদক সজেক যশোরের উপ পরিচালক মো. জাহিদ হোসেন ৮ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ