বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কদমদা গ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষক গ্রেপ্তার হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কদমদা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমান স্কুলছাত্রীর বাড়িতে যাতায়াত করে থাকেন। শুক্রবার সকালে প্রধান শিক্ষক স্কুল ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মেয়েটির বাবা ও এলাকারবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

কলারোয়া সীমান্তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন। অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামের কালীবাড়ি (এম,পি ১৩/৩ এস ৮ আর বি) নামক স্থানে শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১০ টার দিকে বিজিবি জোয়ানদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ কেজি গাঁজাসহ উত্তর ভাদিয়ালি গ্রামের মোসলেম মোল্লার ছেলে জাহিদ হোসেন (১৯) ও একই গ্রামেরবিস্তারিত পড়ুন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ কালিগঞ্জে মানববন্ধন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিগঞ্জের নলতায় অবস্থিত নবকিরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে সংগঠনের কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলতা হাসপাতাল এলাকায় মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। সেখানে সংগঠনের সভাপতি আহসান কবির টুটুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবুল কালাম বিন আকবারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ আদর্শবিস্তারিত পড়ুন

ত্রান বিতরণসহ বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রমে সেনাবাহিনী

প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনার সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সেনা সদস্যরা নিয়মিত টহল জোরদার করেছে। এছাড়াও স্থানীয় বাজার ও হাটে জনসমাগম এড়াতেবিস্তারিত পড়ুন

নারী নির্যাতন ও মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

সারা দেশে নারীর সম্ভ্রমহানী, নির্যাতন ও মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রকৌ: আবেদুর রহমান, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, উপাধ্যক্ষ ময়নুল হাসান, স্বপন কুমার শীল, অধ্যাপক রফিকুল ইসলাম, মফিজুল হক জাহাঙ্গীর, হিরন্ময় মন্ডল প্রমুখ। নেতৃবৃন্দবিস্তারিত পড়ুন

সোনার দাম বাড়ছে

উত্থান পতনের মধ্য দিয়েই চলছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম। করোনার কারণে যখন গোটা দুনিয়ায় ব্যবসা বাণিজ্যের স্থিতাবস্থা অথবা অবনতি তখন সোনার বাজারে চলছে নাটকীয়তা। কখনো উত্থান কখনো পতনের মধ্য দিয়ে চলছে দরদাম। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা গত ৫ অক্টোবর ৪ অক্টোবরের চেয়ে ১২ দশমিক ৩৪ ডলার বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯১৩ ডলারে দাঁড়ায়। ৬ অক্টোবর ৩৭ ডলার কমে দাঁড়ায় ১ হাজার ৮৭৬ ডলার। ৭ অক্টোবর ১২ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায়বিস্তারিত পড়ুন

ধর্ষণকারীদের শাস্তির দাবিতে কলারোয়ায় পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই মানববন্ধন উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশের্ব অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত কর্মকর্তারা বলেন- ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নোয়াখালীসহ সারাদেশে অব্যহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে। তারই প্রতিবাদে এ মানববন্ধনের মাধ্যমের তারা প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া পৌর সদরের ঝিকরা ৩২নং পল্লী সমাজের পল্লী সমাজের সেক্রেটারী আলেয়া খাতুন, সদস্য রানী,বিস্তারিত পড়ুন

নড়াইলে গৃহবধুকে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধু (২১)কে জোর করে মুখ বেঁধে তুলে নিয়ে ঘরে আটকে রেখে নির্যাতন করবার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ওই নারী বন্ধিদশা থেতে মুক্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে। অভিযোগে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের এক ব্যাক্তি তার স্ত্রীকে নিয়ে মহাজন বাজার থেকে বিকাল ৫টার দিকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলকাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়িরবিস্তারিত পড়ুন

‘তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব’ অশ্লীল কমেন্টে গায়িকার ক্ষোভ

মাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ওপর কদর্য আক্রমণের যেন দিন দিন বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাষায় কটাক্ষ করা হয় ইমনকে। যেখানে বলা হয়, ‘তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব। প্রতিটা পশমে আদর করব।’ সোশ্যাল মিডিয়ায় অশ্লীল আক্রমণের মুখে পড়ে, তার স্ক্রিনশট শেয়ার করেন ইমন। তবে নেটিজেনদের মধ্যে একজন ইমনকে আক্রমণ করলেও, তা দেখে অন্যরা প্রতিবাদ করেছেন। মহিলাদের সম্মান করতে শিখুন বলেবিস্তারিত পড়ুন

আজ বিশ্ব মুরগি দিবস

অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব মুরগি দিবস বা ওয়ার্ল্ড চিকেন ডে। সে হিসেবে বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি। পৃথিবীতে অনেক দিবসের প্রচলন আছে। তবে মুরগি দিবস বা চিকেন ডে কবে থেকে উদযাপিত হচ্ছে সে সংক্রান্ত কোনও তথ্য গুগলে পাওয়া যায়নি। মূলত প্রতিবছরের অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার চিকেন ডে বা মুরগি দিবস পালন করা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটিকে কেন্দ্র করে মুরগির মাংসের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার এবং রান্না করে খাওয়াবিস্তারিত পড়ুন