মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনার দাম বাড়ছে

উত্থান পতনের মধ্য দিয়েই চলছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম। করোনার কারণে যখন গোটা দুনিয়ায় ব্যবসা বাণিজ্যের স্থিতাবস্থা অথবা অবনতি তখন সোনার বাজারে চলছে নাটকীয়তা। কখনো উত্থান কখনো পতনের মধ্য দিয়ে চলছে দরদাম।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা গত ৫ অক্টোবর ৪ অক্টোবরের চেয়ে ১২ দশমিক ৩৪ ডলার বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯১৩ ডলারে দাঁড়ায়। ৬ অক্টোবর ৩৭ ডলার কমে দাঁড়ায় ১ হাজার ৮৭৬ ডলার। ৭ অক্টোবর ১২ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৮৮৬ ডলার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক বাজারে সোনার দর আগের দিনের চেয়ে ১১ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৯শ’ ডলারে। এ দর বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এদিকে দেশের বাজারে, সবশেষ চলতি বছরের ২৪ সেপ্টেম্বর নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি ৫১ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সোনার দর অব্যাহতভাবে বৃদ্ধি পেলেও কমেনি চাহিদা। নানা অর্থনৈতিক জটিলতার মধ্যে দিয়ে প্রতিদিনই বাড়ছে গ্রাহক পর্যায়ে সোনার চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন সোনার প্রচুর চাহিদা। বর্তমানে দেশের বাজারের ১৫ থেকে ২০ টন সোনার চাহিদা রয়েছে বলেও জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়