শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় থানায় এক পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

কলারোয়া থানায় এক পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ওসি কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সদস্য হোসাইন মোল্যার (কং/৩৭৬) কে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস। এ সময় উপস্থিত ছিলেন এসআই (নিঃ) ইস্রাফিল হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিদায়ী পুলিশ সদস্য হোসাইন মোল্যার হাতে থানার পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উল্লেখ্য, তিনি (কং/৩৭৬) দীর্ঘদিন কলারোয়া থানায় কর্মরত থাকার পর বদলীজনিতবিস্তারিত পড়ুন

শার্শায় ১৫ আগস্ট পালন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালনেল লক্ষে শার্শা উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদের এমপি শেখ আফিল উদ্দিন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মিলনায়তনে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শার্শা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়বিস্তারিত পড়ুন

কেশবপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর থানার তদন্ত ওসি ওহিদ, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণবিস্তারিত পড়ুন

তালায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সাতক্ষীরা তালায় হতদরিদ্র পরিবারের শিশু (১২)কে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) ভোরে খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে সোমবার শিশুর পিতা তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হতদরিদ্র শিশুর পিতা জানান, শুক্রবার তার মেয়ে বাড়িতে একা ছিল। ভোরে পাশ্ববর্তী মৃত আনার উল্যাহ সরদারের লম্পট ছেলে আমান উল্যাহ সরদার (৪০) শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টার করে। একপর্যায়েবিস্তারিত পড়ুন

আশাশুনির কামালকাটির ব্রিজ এখন মরণফাঁদ!

প্রায় মাস দেড়েক আগে খালের বুকে ধ্বসে গিয়ে খান-খান হয়ে পড়েছিল কালভার্টটি। দেবে গেছে রাস্তা। বন্ধ হয়ে যায় যাতায়াত। বলছি, সেই আশাশুনি থেকে পারুলিয়া সড়কের কামালকাটি বাজারের কাছে ভেঙে যাওয়া কালভার্টটির কথা। এ কালভার্ট দিয়ে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। জানা গেছে, আশাশুনি জিসি থেকে পারুলিয়া জিসি সড়কের আশাশুনি অংশে শোভনালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামালকাটি বাজারে বৃহৎ কালভার্টটি অবস্থিত। সড়কের চেইনেজ ১১৭০০.০০ মিটারে কালভার্টটিবিস্তারিত পড়ুন

মহামারী করোনা এবং আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী

মহামারী করোনার প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। করোনা সংকটকালীন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন সেনাসদস্যরা। সেই অঙ্গীকারের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্যপণ্য বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঘরে ঘরে গিয়ে তুলে দিচ্ছেন নানা জাতের উন্নত সবজির বীজ এবং কৃষি কাজের সম্প্রসারণ করতে কৃষকদেরবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকেবিস্তারিত পড়ুন

নড়াইল পৌর এলাকার দোকানপাটসহ গণপরিবহন বন্ধ ঘোষণা!!

করোনাভাইরাসের বিস্তাররোধে নড়াইল পৌর এলাকার দোকানপাট, শপিংমল, ইজিবাইকসহ গণপরিবহন ১৪দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে। এছাড়া কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকানসহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনগুলো চালু থাকবে। জেলা প্রশাসকের আদেশক্রমে তথ্য অফিস থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া নড়াইল চেম্বার অব কমার্সের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর ৫দিন পর পিতার মৃত্যু!

সদর উপজেলার ঝাউডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর ৫দিন পর পিতা গৌর রায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে। যদিও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক জানিয়েছেন গৌর রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরআগে গত মঙ্গলবার (২৮ জুলাই) করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে প্রতাপ রায়ের মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা সংগ্রহের তিন দিন পর করোনা নেগেটিভ বলে জানান মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ। এদিকে ঝাউডাঙ্গা গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সেই শরিফাকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন ওসি মুনীর-উল-গীয়াস

মাথায় বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হারিনা-গোয়ালচাতর গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের কন্যা শরিফা খাতুন (০৯) কে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। রবিবার (২ আগস্ট) বেলা ১২ টার দিকে কলারোয়া থানা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) প্রতিনিধি হিসেবে ঐ শরিফা ও তার পিতার হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন কলারোয়া থানা পুলিশের এ এস আই নূর আলী।বিস্তারিত পড়ুন