শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সেই শরিফাকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন ওসি মুনীর-উল-গীয়াস

মাথায় বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হারিনা-গোয়ালচাতর গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের কন্যা শরিফা খাতুন (০৯) কে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

রবিবার (২ আগস্ট) বেলা ১২ টার দিকে কলারোয়া থানা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) প্রতিনিধি হিসেবে ঐ শরিফা ও তার পিতার হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন কলারোয়া থানা পুলিশের এ এস আই নূর আলী।

এ সময় কলারোয়া থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘ’র প্রতিষ্ঠাতা শেখ রুহুল কুদ্দুস, সীমান্ত প্রেসক্লাবের সহ সভাপতি ও জয়যাত্রা টেলিভিশনের সাংবাদিক ফারুক রাজ, দৈনিক কাফেলা’র সাংবাদিক ও সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান।

বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরিফাকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল, আলু, ও ভোজ্য তেল প্রদান করা হয়।

উল্লেখ্য, জন্ম থেকে মাথায় টিউমার উপসর্গ নিয়ে বেড়ে ওঠে শরিফা । পরে তা রুপ নেয় বিরল শিং আকৃতির টিউমারে। পরে গেল বছর এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় কলারোয়া নিউজে সংবাদ প্রকাশিত হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ করেন পত্রিকাটির কলারোয়া প্রতিনিধি সাংবাদিক মোজাহিদুল ইসলাম। এরপর বিষয়টি ঢাকার এক্সিম ব্যাংকের নজরে আসলে ব্যাংক কতৃপক্ষ শরিফার চিকিৎসার সার্বিক দায়িত্বভার গ্রহণ করেন।

বর্তমানে শিশুটি এক্সিম ব্যাংকের তত্ত্বাবধানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে আছে।

শরিফাকে নিয়ে দীর্ঘ ১০ মাসের অধিক সময় ঢাকায় থাকায় তার পরিবার বর্তমানে চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। এ জন্য শিশুটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন কলারোয়ার সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা