Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইরানের সঙ্গে সম্পর্কের আরো উন্নতি চায় পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সঙ্গে প্রতিবেশী দেশ ইরানের বিদ্যমান সম্পর্কে সন্তুষ্ট প্রকাশ করে বলেছেন, দ্বিপক্ষীয় এ সম্পর্ক আরো উন্নত করা জরুরি।গত দুই বছর ধরে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত করছে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন ইমরান খান। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তান ভূমিকাবিস্তারিত পড়ুন
পবিত্র আশুরা পালিত হচ্ছে বাংলাদেশেসহ মুসলিম বিশ্বে

আজ (রোববার) পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন, কারবালার শোকাবহবিস্তারিত পড়ুন
নড়াইলে এলাকাবাসীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযান

নড়াইলের পল্লীতে এলাকাবাসীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযানঃ এসপির নির্দেশনায়। ৩০ শে অগাস্ট রবিবার ২০২০ নড়াইল জেলার, লোহাগড়া উপজেলার, ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের যুবসমাজ এর সহযোগিতায় নড়াইল জেলা এসপি জসীম উদ্দীন পিপিএম বার নির্দেশনাই মাদক বিরোধি অভিযান চালিয়ে মাদক বিক্রেতা দের গ্রাম ছাড়া করার অভিযান চালিয়েছেন এস আই শাফায়াত এর নেতৃত্বে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। ইতনা ইউনিয়ন উওর লংকারচর গ্রামের, আবেদ শেখ, এবং তার ভাতিজা আব্দুল্লাহ শেখ কে মাদকসহ হাতেনাতে ধরেবিস্তারিত পড়ুন
আশুরার রোজায় রয়েছে এক বছরের গুনাহ ক্ষমার সুযোগ

ইসলাম ও মুসলমানের জন্য মহররম মাসে রয়েছে অনেক শিক্ষণীয় ও পালনীয় বিষয়। তাইতো এ মাসের ৯, ১০ অথবা ১০, ১১ তারিখে ২টি রোজা রাখা উত্তম। মনে রাখা জরুরি যে, হিজরি সনের প্রথম মাস মহররম। এ মাস অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার নির্দেশে দ্বীন প্রচারের জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) প্রিয় মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেন। যাকে কেন্দ্র করেই আজকের হিজরি সন। যা আজো মুসলিম উম্মাহর হৃদয়েবিস্তারিত পড়ুন
৫ হাজার কারিগর দীর্ঘ ১২ বছর ধরে নির্মাণ করে দিল্লির জামে মসজিদ

মুঘল আমলে নির্মিত হয় দিল্লি জামে মসজিদ। অন্যন্য স্থাপত্যশৈলীর এই মসজিদটি সবাইকেই আকৃষ্ট করে। জানেন কি? এই মসজিদটির দীর্ঘ এক ইতিহাস রয়েছে। ভারতবর্ষের বুকে মুঘল সূর্যাস্ত ঘটেছে সেই কয়েকশত বছর পূর্বেই। পৃথিবীখ্যাত সম্রাট বাবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, আকবরদের বিশাল সাম্রাজ্য কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে। তবে আজো মুঘলদের ছাপ ভারতবর্ষ থেকে একেবারে হারিয়ে যায়নি। অধুনা ভারতের প্রতিটি প্রদেশে মুঘলদের কীর্তি যুগ যুগ ধরে টিকে আছে। ভারতের রাজধানী শহর দিল্লির কথাই ধরাবিস্তারিত পড়ুন
রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পৃথক শোকবার্তায় একুশে পদকপ্রাপ্ত এই গুণীজনের সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের কথা স্মরণ করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাসাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেনবিস্তারিত পড়ুন
ফেসবুকে বন্ধুত্ব করে লাখ-লাখ টাকা আত্মসাৎ করতো তারা

ফেসবুকে বন্ধুত্ব করে উপহার দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাতকারী একটি আন্তর্জাতিক চক্রের ১৫ নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। তিনি জানান, আমেরিকান নারী সেনা কর্মকর্তার ফেইক ফেসবুক আইডি’র মাধ্যমে বন্ধুত্ব করে মিলিয়ন ডলারের উপহার দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে চক্রটি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর পল্লবীসহ বিভিন্ন স্থানবিস্তারিত পড়ুন
বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক জেফ বেজোস

করোনাভাইরাস মহামারির ‘আশীর্বাদে’ আগেই আঙুল ফুলে কলাগাছ হয়েছিল অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। গত কয়েকদিনে সেটি রূপ নিয়েছে বিশাল বটবৃক্ষে। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলারের মালিক হয়ে নতুন রেকর্ড গড়েছেন ৫৬ বছর বয়সী এ ব্যবসায়ী। বুধবার অ্যামাজনের শেয়ারের দর ২ শতাংশ বৃদ্ধির ফলে বেজোসের সম্পদ বেড়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। এর সঙ্গে সঙ্গেই তার মোট সম্পদের পরিমাণ প্রথমবারের মতো ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। প্রায় ৪০বিস্তারিত পড়ুন
যে কারণে মহররমের ৯ তারিখ রোজা রাখবেন

আরবি হিজরি সনের মহররম মাস সম্মানিত হওয়ার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আশুরা বা মহররমের ১০ তারিখ। পৃথিবীর শুরু থেকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এ দিনে সংঘটিত হয়েছে। ফলে ইসলামি শরীয়তে কিছু দিনে যে স্বতন্ত্র আমলের কথা বলা হয়েছে, তন্মধ্যে আশুরা’র দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহুল। এ দিন রোজা রাখলে বিগত বছরের গোনাহের কাফফারা হয়ে যায়। ‘রাসূল (সা.) বলেন, ‘রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মহররমের আশুরার রোজা।’ (সুনানে কুবরা:বিস্তারিত পড়ুন
২০২১ সালের মধ্যে সব ঘরে আলো জ্বালাবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন। মুজিববর্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সব ঘরে আলো জ্বালাবো।বৃহস্পতিবার দেশের ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনের সময় এ কথা বলেন সরকারপ্রধান। অনুষ্ঠানে দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনেরও উদ্বোধন করেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী। এসময় শেখ হাসিনা বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎবিস্তারিত পড়ুন

