Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
স্ত্রী হারানোর শোকে বাঁশগাছে ৩০ বছর

স্ত্রীর মৃত্যুর পর ঘর-সংসার ছেড়ে বাঁশবাগানের ওপর ৩০ বছর ধরে সন্ন্যাসীর জীবন কাটাচ্ছেন বছর পঞ্চান্নর লকু রায়। এখানেই বাকি জীবনটাও কাটিয়ে দেবেন বলে ঠিক করেছেন তিনি। লকু রায় ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের অদূরে পালিতপুর গ্রামের রায়পাড়ার বাসিন্দা। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, চারিদিকে সবুজ ধানের জমি। মাঝখানে একফালি জমিতে বাঁশের ওপরে লকুর আস্তানা। বাঁশ, সিমেন্টের বস্তা ও পলিথিনের টুকরো দিয়ে বাঁশের ওপরে মাচা করে একটি ছোট্ট ঘর বানিয়ে নিয়েছেন। ঘরের সামনে বসেবিস্তারিত পড়ুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসেই এদিনে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার,বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকীবিস্তারিত পড়ুন
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু ,শনাক্ত ২৫১৯ জন

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫১৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টিতে। এখন পর্যন্ত যা নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে মোট রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ২বিস্তারিত পড়ুন
খালি পেটে কলা খেলে যা হয়

সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছেন, খাওয়ার সময় পাননি। কিংবা বিকেলে পড়া–ক্লাস সব সেরে আর খাওয়ার সময় পাওয়া যায়নি। অতএব উপায়! দোকান থেকে কলা কিনে খেয়ে ফেলা। কারণ ফলের মধ্যে এটাই তো স্বাস্থ্যকর। রোজকার দিনে এরকম করে থাকেন এমন অনেকেই কিন্তু আছেন। পেট হয়ত ভরে গেল, কিন্তু জানেন কী? খালি পেয়ে কলা খেয়ে আখেরে নিজেরই ক্ষতি করছেন। উচ্চ মাত্রার পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম বিদ্যমান থাকায় কলা পুষ্টিকর একটি খাবার। এর নানা স্বাস্থ্য উপকারিতাবিস্তারিত পড়ুন
লেবু ছাড়াও যেসব খাবারে রয়েছে ভিটামিন ‘সি’

‘ভিটামিন সি’ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই জানি যে, লেবু জাতীয় সব ফলে কমবেশি ভিটামিন সি থাকে। অতএব লেবুজাতীয় ফল খেয়ে ইমিউনিটি বাড়াবেন বলে ভাবছেন, অথচ লেবু পাচ্ছেন না, এমন হলে ঘাবড়াবেন না বিন্দুমাত্র! লেবু ছাড়াও অনেক খাবারে ভিটামিন সি রয়েছে। তাই লেবুর পরিবর্তে ওইসব খাবার বেশি খেতে পারি যাতে ভিটামিন সি’র গুণ বজায় রয়েছে। জেনে নিন লেবু ছাড়া কোন কোন খাবারে ভিটামিনবিস্তারিত পড়ুন
করোনার প্রভাব
ফকিরহাটে পানচাষে ব্যাপক সাফল্য, দাম নিম্নমুখী থাকায় চাষীরা হতাশ

ফকিরহাটের পানচাষীরা ভাল নেই। দাম পড়ে যাওয়ায় কপালে শনির দশা নেমে এসেছে তাদের। ধার দেনা করে পানের বরজ গড়ে ঋন পরিশোধ করা তো দুরের কথা,পরিবারের রুটি রুজি যোগাড় করতেই তারা হিমশিম খাচ্ছেন। উৎপাদন ভালো হলেও দামের বাজার মন্দা হওয়াকেই দুষছেন পানচাষীরা। ফকিরহাট উপজেলায় প্রায় ৪৫০ হেক্টর জমিতে পানচাষ এবং তিন হাজারের অধিক পানচাষী রয়েছে। পানের বরজই তাদের একমাত্র আয়ের উৎস।এই পান চাষের সাথে জড়িত আরো বেশ কয়েক হাজার মানুষের রুজি-রোজগার। সিডর,বিস্তারিত পড়ুন
নড়াইলে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া বাজারের এক ব্যবসায়ী খোকন সাহা (৫৫) নামে এক ব্যক্তিকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। আহত ওই ব্যবসায়ীকে মূমুর্ষূ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নড়াগাতী থানার চোরখালী গ্রামে এ ঘটনা ঘটে । আহত খোকন সাহা চোরখালী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সাহার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বড়দিয়া বাজারের মুদি ব্যবসায়ী খোকন সাহার পরিবারের কোন সদস্যই মঙ্গলবারবিস্তারিত পড়ুন
সম্প্রীতির নজির, সব দায়িত্ব কাঁধে নিয়ে দুই হিন্দু মেয়েকে বিয়ে দিলেন মুসলিম ‘মামা’

ভারত-মহারাষ্ট্রের আহমেদ নগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ দুই হিন্দু মেয়েকে তিনিই মানুষ করেছেন৷ মানুষই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ৷ ধর্ম ভুলে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই আসল ৷ যে কাজটি করে দেখালেন মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ নিজের খরচে দুই হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম ‘মামা’৷ হ্যাঁ, অবাক করার মতো ঘটনা হলেও সত্যি ৷ মহারাষ্ট্রের আহমেদ নগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ দুই হিন্দু মেয়েকে তিনিই মানুষ করেছেন ৷ এবংবিস্তারিত পড়ুন
নড়াইলের পল্লীতে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার-১

জেলার মহিষা পাড়া গ্রামের মৃত মজিবর শেখের ছেলে কামাশ শেখ( ৩৫) দেশীয় অস্ত্র বানানোর কারিগরকে গ্রেপ্তার করে লোহাগড়া থানার কিছু চৌকস অফিসার। মঙ্গলবার (২৫ শে আগস্ট) বিকাল ৪ টার দিকে লোহাগড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাড়িতে কামাশ শেখ দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র বানিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই শাফায়েত, এসআই সরল কুমার, এএসআই কাজল হোসেন এর নেতৃত্বে তাদের সঙ্গীয় ফোর্সসহ আসামিকে দেশীয় অস্ত্র বানানো অবস্থায় লম্বা ৮টি এবং গোলবিস্তারিত পড়ুন
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে

২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসায় প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল আজ প্রকাশ করা হবে। মঙ্গলবার রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। এর আগে অনলাইনে ভর্তির আবেদন যাচাই-বাছাই সম্পন্ন করে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। জানা গেছে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও (http://www.xiclassadmission.gov.bd) ফল জানা যাবে।

