মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লেবু ছাড়াও যেসব খাবারে রয়েছে ভিটামিন ‘সি’

‘ভিটামিন সি’ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই জানি যে, লেবু জাতীয় সব ফলে কমবেশি ভিটামিন সি থাকে। অতএব লেবুজাতীয় ফল খেয়ে ইমিউনিটি বাড়াবেন বলে ভাবছেন, অথচ লেবু পাচ্ছেন না, এমন হলে ঘাবড়াবেন না বিন্দুমাত্র! লেবু ছাড়াও অনেক খাবারে ভিটামিন সি রয়েছে। তাই লেবুর পরিবর্তে ওইসব খাবার বেশি খেতে পারি যাতে ভিটামিন সি’র গুণ বজায় রয়েছে।
জেনে নিন লেবু ছাড়া কোন কোন খাবারে ভিটামিন সি রয়েছে-

যেসব পাকা ফলে ভিটামিন সি কমবেশি থাকে এবং রান্না না করেই খেতে হয় সেগুলি হল- আম, জাম, কাঁঠাল, বেল, পেয়ারা, পেঁপে, আতা, লিচু, কুল, আনারস, আপেল, বেদানা, আঙুর, খেজুর, কিসমিস, চেরি, কাজুবাদাম, আলুবোখারা প্রভৃতি।

ডাব ও নারকেলেও ভিটামিন সি থাকে। তবে নারকেল দিয়ে পাক করা কোনও তরকারি বা মিষ্টান্নতে কিংবা সাধের নারকেল নাড়ুতে ভিটামিন সি না থাকারই কথা। কয়েকটি অল্প পরিচিত ফল যেমন ড্রাগন ফ্রুট, কিউই, ক্র্যান বেরি, পিচ প্রভৃতিতেও ভিটামিন সি থাকে। কাঁচা আম ও পাকা আনারসেও থাকে ভিটামিন সি।

কতকগুলি শাকসবজিতে ভিটামিন সি থাকলেও উচ্চ তাপমাত্রায় রান্না করলে ভিটামিন নষ্ট হয়। যেমন নটে, লাল, পালং, মেথি ও মুলো শাক। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, সজনে পাতা, ডাঁটা, আলু, খড় ছাতু (মাশরুম) প্রভৃতি। আবার কতকগুলি শাকসবজি কাঁচা খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। উদাহরণ হিসেবে বিট, মুলো, গাজর, টম্যাটো, রাঙা আলু, শসা, ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা, লেটুস এর কথা বলা যায়। এই ধরনের সবজিতেও ভালো মানে ভিটামিন সি থাকে।

কাঁচা আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকে। কাঁচা খেলে সবচেয়ে বেশি লাভ। এমনকি কাঁচা আমলকী কেটে তাতে নুন মিশিয়ে সঙ্গে সঙ্গে খেলেও ভিটামিন সি নষ্ট হয় না। তবে রোদে শুকিয়ে খেলে বেশিরভাগটা নষ্ট হয়।

কাঁচা ও পাকা তেঁতুল রান্না না করে খেলে ভিটামিন সি পাওয়া যায়। বার্লি ও ছোলাতেও থাকে ভিটামিন সি। ছোলা ভিজিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা পরে ছোলা ভেজানো জল ও ছোলা একসঙ্গে খেলে সবচেয়ে বেশি উপকার মেলে।

কতকগুলি মশলা ও রান্নার উপকরণেও ভিটামিন সি থাকে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ প্রভৃতি কাঁচা খেলে ভিটামিন সি পুরোটা পাওয়া যায়। এছাড়া জিরে মৌরি, কালো জিরে, মেথি, রাঁধুনি, গোলমরিচ, ছোট এলাচ, জায়ফল, জয়ত্রীতেও ভালো পরিমাণে ভিটামিন সি থাকে।

মহামারি করোনার সংক্রমণ এড়াতে বা সংক্রমিত হয়ে গেলে ভাইরাসের ক্ষতি কমাতে নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক