সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রী হারানোর শোকে বাঁশগাছে ৩০ বছর

স্ত্রীর মৃত্যুর পর ঘর-সংসার ছেড়ে বাঁশবাগানের ওপর ৩০ বছর ধরে সন্ন্যাসীর জীবন কাটাচ্ছেন বছর পঞ্চান্নর লকু রায়। এখানেই বাকি জীবনটাও কাটিয়ে দেবেন বলে ঠিক করেছেন তিনি।

লকু রায় ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের অদূরে পালিতপুর গ্রামের রায়পাড়ার বাসিন্দা।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, চারিদিকে সবুজ ধানের জমি। মাঝখানে একফালি জমিতে বাঁশের ওপরে লকুর আস্তানা। বাঁশ, সিমেন্টের বস্তা ও পলিথিনের টুকরো দিয়ে বাঁশের ওপরে মাচা করে একটি ছোট্ট ঘর বানিয়ে নিয়েছেন। ঘরের সামনে বসে কথা বলতে বলতে হঠাৎ দেখা গেল তার মাথার ওপরে কঞ্চিতে জড়িয়ে রয়েছে একটি বিষধর কেউটে। উপস্থিত অনেকেই সেদৃশ্য দেখে আঁতকে উঠলেও, লকু কিন্তু মুচকি হাসি দিয়ে সাপটিকে ধরতে যাচ্ছিলেন। বললেন, ‘‌এই সাপখোপেদের সঙ্গেই তো মিলেমিশে রয়েছি’।‌দিনের আলোতে একরকম, রাতের অন্ধকারে এখানে তিনি থাকেন একমাত্র ছোট্ট একটি টর্চের আলোতে। লকু পেশায় দিনমজুর। কাজ থাকলে ভাল। আর কাজ না থাকলে তার ছোট্ট একফালি জমিতে জলের নালা বানিয়ে মাছ ধরার ফাঁদ পেতে রেখেছেন। নিজের ধরা সেই মাছের ঝোলেই তৃপ্তি পান নিঃসঙ্গ লকু।

বাঁশের ওপর বাস কেন? এই প্রশ্ন করতেই তার মুখে বোল ফোটে না। তখন তার এক বন্ধু আদিল রায় জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন লকু। তারপরই তিনি এই বাঁশ বাগানে এসে বাঁশের ওপর ঘর করে দিন কাটাতে থাকেন। প্রায় ৩০ বছর ধরে এভাবেই রয়েছেন। দিনমজুরের কাজ করেন। এই গ্রামই তার জন্মভিটে। সেখানে কখনও ইচ্ছে হলে যান।

গ্রামের এক প্রবীণ মহিলা লক্ষ্মীরানি রায় জানান, লকুর স্ত্রীর সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়। তখনই সে ঘর-সংসার ছেড়ে ওই বাঁশ বাগানে গিয়ে আশ্রয় নেয়। তারপর ধীরে ধীরে বাঁশের ওপর মাচা করে ঘর তৈরি করে সেখানেই দিন-রাত পড়ে থাকে।

আর লকুর কথায়, ‘‌আমার এক ছেলে ও এক মেয়েকে মানুষ করছেন মা। তবে আমি আর ওই ভিটেতে যাব না। জীবনের বাকি ক’‌টা দিন এই বাঁশের ওপরই কাটিয়ে দেব।’‌‌

একই রকম সংবাদ সমূহ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!