Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাঁশঝাড়ে মিলল ৬০০ বছরের পুরনো মসজিদ, ভেতরটা এখনো চকচকে

প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ সব নিদর্শনের সন্ধান মিলছে। ঠিক তেমনি এদেশের আনাচে-কানাচেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন নিদর্শন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ৬০০ বছরের পুরনো এক মসজিদের সন্ধান মিলেছে বগুড়ায়। গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউপির বাইগুনি মধ্য সাইড়পাড়া (প্রামানিক পাড়া) গ্রামের পশ্চিমের একটি বাঁশ ঝাড়েই এই মসজিদটির অবস্থান। বিশাল বাঁশঝাড়ের মধ্যে থাকায় মসজিদটি এতোদিন লোকচক্ষুর আড়ালেই ছিল। তবে এই মসজিদটি কে কবে নির্মাণ করেছেন, তার কোনো সঠিক তথ্য নেই। তবে এর নির্মাণশৈলীবিস্তারিত পড়ুন
সিনহা হত্যা মামলায় রিমান্ড শেষে ৭ আসামি আদালতে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে পুলিশের চার সদস্যসহ সাতজনকে কক্সবাজারের আদালতে হাজির করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারে র্যাব-১৫-এর কার্যালয় থেকে তাঁদের আদালতে হাজির করা হয়। আসামিদের প্রথমে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর তাদের আদালতে উপস্থাপন করে কারাগারের পাঠানোর আবেদন জানাবে র্যাব। নতুন করে আর রিমান্ডের আবেদন করা হবে না বলে র্যাবের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। এর আগে গত ১২ আগস্টবিস্তারিত পড়ুন
সিনহা হত্যা: রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সকল তথ্য, ফোনালাপ, অডিও, ভিডিও তদন্ত কর্মকর্তারা আমলে নিয়েছেন। সবকিছু সমন্বয় করে একটি ইতিবাচক তদন্ত প্রতিবেদন দেয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিপ্রার কাছ থেকে নিয়ে যাওয়া ২৯ আইটেমের ইলেকট্রনিক ডিভাইস র্যাবকে দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেখান থেকে মামলার তদন্ত সংশ্লিষ্ট পণ্যগুলো ছাড়া বাকি পণ্য আবেদন সাপেক্ষে শিপ্রাকে ফিরিয়ে দেয়া হবে। উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফে পুলিশেরবিস্তারিত পড়ুন
পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু

আজ (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে চলবে পাসপোর্ট ইস্যুর কাজ। কোভিড-১৯ এর কারণে এতদিন পাসপোর্টের কার্যক্রম চলছিল সীমিতভাবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জরুরি আবেদনকারী ছাড়া নতুন পাসপোর্ট ইস্যু বন্ধ ছিল। বুধবার এক অফিস আদেশে এ তথ্য জানায় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। দপ্তরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান মহাপরিচালকের পক্ষে আদেশে স্বাক্ষর করেন। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তাররোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃতবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ১২ আগস্ট তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুল বাড়ীয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।বিস্তারিত পড়ুন
স্বপ্নের প্রেম কাহিনি! (ভিডিও)

করোনাভাইরাসের জেরে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসে গিয়েছে। অনেকেই যেমন প্রিয়জনকে হারিয়েছেন, তেমন অনেকেই আবার প্রিয়জনের পাশে থাকার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেছেন। যেমন কার্লোস এবং গ্রেস। যাদের ভালবাসার কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টেক্সাসে সান অ্যান্টোনিও-র করোনার মহামারির মাঝেই চার হাত এক করার কথা ভেবেছিলেন কার্লোস মুনিজ এবং গ্রেস। কিন্তু বিয়ের কিছু দিন আগেই কার্লোসের করোনা ধরা পড়ে। ভর্তি হন শহরের মথোডিস্ট নামে এক হাসপাতালে। কিন্তু সেখানে তার অবস্থার কোনওবিস্তারিত পড়ুন
শিপ্রার ২৯ ডিভাইস র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ

কক্সবাজারের নীলিমা রিসোর্ট থেকে মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদের সহাযোগী শিপ্রা দেবনাথের জব্দকৃত মালামাল র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। এসবের মধ্যে রয়েছে মোবাইল, ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯ ধরনের মালামাল রয়েছে। বুধবার বিকালে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ। এর আগে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান এই কর্মকর্তা বলেন, শিপ্রা ও সিফাতেরবিস্তারিত পড়ুন
সেনা অভ্যুত্থানে পদত্যাগ করলেন মালির প্রেসিডেন্ট

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীসহ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিদ্রোহী সেনাদের হাতে আটক হওয়ার পর বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেন তিনি।বিবৃতিতে কেইতা বলেন, আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনোরকম রক্তপাত হোক, সেটা আমি চাই না। আজ সেনাবাহিনীর কিছু অংশ মনে করছে হস্তক্ষেপ জরুরি। আমার কি সত্যি অন্য কোনো উপায় আছে? এখন থেকেই দায়িত্ব ছেড়ে দিলাম। এর আগে মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকেবিস্তারিত পড়ুন
গুনাহ মাফের ফজিলতপূর্ণ ১০টি আমল

জীবনে চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছা-অনিচ্ছায় অনেক গুনাহ করে থাকি আমরা। এর মধ্যে কিছু বড় গুনাহ থাকে, যা তওবা ছাড়া মাফ হয় না। আবার কিছু গুনাহ এমন, যা আল্লাহ তাআলা তওবা-ইস্তিগফার ছাড়া বান্দার নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। গুনাহ মাফের ফজিলতপূর্ণ ১০টি আমল – প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পাঠ- একবার নবীজি তার প্রিয় সাহাবাদের বলেন, ‘তোমরা কি প্রতিদিন এক হাজার নেকি লাভ এবং এক হাজার গুনাহ মাফ হওয়ার আমল জানতেবিস্তারিত পড়ুন
প্রবাসী স্বামীকে নিতে বিমানবন্দরে দুই স্ত্রীর মারামারি

মহামারি করোনার মধ্যে মালদ্বীপ থেকে দেশে ফিরে বেশ বিপদেই পড়েছেন স্বামী। তাকে বরণ করতে তার দুজন স্ত্রী হাজির হয়েছেন বিমানবন্দরে। কিন্তু কাকে ফেলে কার কাছে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মালদ্বীপফেরত প্রবাসী মাইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। প্রথম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন।বিস্তারিত পড়ুন

