মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেওয়ালে গুরুত্বপূর্ণ জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক মাসের মধ্যে নির্দেশনাটি বাস্তবায়ন করে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি তারিক-উল-হাকিম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নিবিস্তারিত পড়ুন

ইংলিশ লিগে প্রথম মুসলিম নারী রেফারি

বিশ্বে প্রথম মুসলিম নারী রেফারি হওয়ার গৌরব অর্জন করেছেন জাওয়াহির রোবেল। তিনি ইংলিশ ফুটবল লিগের প্রথম মহিলা মুসলিম রেফারি।রোবেলের স্বপ্ন ছিলো, তিনি একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা পরিচালনা করবেন। এজন্য ১০ বছর বয়সে গৃহযুদ্ধ থেকে বাঁচতে সোমালিয়া থেকে লন্ডনে পাড়ি জমান। রোবেলের বর্তমান বয়স ২৬। রোবেল প্রথমে স্থানীয় খেলাগুলোতে রেফারিং শুরু করেন। পরে স্থানীয় ক্লাবগুলোর প্রস্তাবনায় রেফারি হয়ে উঠেন রোবেল। তার ভাষ্য, সে প্রথমে স্থানীয় খেলাগুলোই পরিচালনা করতো। তিনি বলেন, একদিনবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৩২০০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ২০০ জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৬৩০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি। এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে দুইবিস্তারিত পড়ুন

ঢাকায় পৌঁছেছেন হর্ষ বর্ধন শ্রিংলা

অনির্ধারিত সফরে ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে গেল মার্চ মাসের পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর। সাধারণত এই ধরনের সফরের আগে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই সফরের আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কয়েকটি সূত্র বলছে, সফরকালে ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এছাড়াও শ্রিংলা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুলবিস্তারিত পড়ুন

সিনহা হত্যা: এপিবিএনের ৩ সদস্য গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।মঙ্গলবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। ঘটনার দিন তারা এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন। এই নিয়ে এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হলো। প্রসঙ্গত, গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হনবিস্তারিত পড়ুন

দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম আর নেই

দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম (৮২) মারা গেছেন। সোমবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন সাইদা খানম। তার বাবা আবদুস সামাদ খান ও মা নাছিমা খাতুন। ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্ম গ্রহণ করেন তিনি। বেগম পত্রিকার মাধ্যমে তিনি আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। পরে তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত

ময়মনসিংহে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ এক পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। উল্লেখ্য, ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রীবিস্তারিত পড়ুন

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ বিজয়ী

বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তিনটি স্বাধীন রাষ্ট্র। বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র হলেও একটা সময় একই ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিলো দেশগুলো। শুরুটা হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট। প্রথমে ভাগ হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই দেশভাগেরও ২৪ বছর পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দেশভাগের ৭ দশক পর এখন কেমন আছে এই তিন দেশ? রাষ্ট্রীয়, অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে কতটা সমৃদ্ধি অর্জন করেছে এই তিন দেশ?বিস্তারিত পড়ুন

কেশবপুরের পাঁজিয়া বাজারে আরএফএল পণ্যের শোরুমের উদ্বোধন

যশোরের কেশবপুরের পাঁজিয়া বাজারের কলেজ গেটে মেসার্স রিমি এন্টারপ্রাইজে রবিবার দুপুরে আরএফএল পণ্যের শোরুমের উদ্বোধন করা হয়েছে। মেসার্স রিমি এন্টারপ্রাইজের স্বত্তাধাকারী ও আরএফএল পণ্যের ডিলার কন্ঠশিল্পি রিয়াজ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আরএফএল পণ্যের শোরুমের উদ্বোধন করেন আরএফএল-এর ম্যানেজিং ডিরেক্টর আর এন পল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএফএল-এর জেনারেল ম্যানেজার মফিদুল হক, জোনাল ম্যানেজার আয়ুব আলী, সিনিয়র ম্যানেজার রাশিদুল হক, ডিজিএম আকরামুল হক, কেএম ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী রেজাউলবিস্তারিত পড়ুন

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার যুবলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু। অন্যান্যের মধ্যেবিস্তারিত পড়ুন