রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম আর নেই

দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম (৮২) মারা গেছেন। সোমবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন সাইদা খানম। তার বাবা আবদুস সামাদ খান ও মা নাছিমা খাতুন।

১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্ম গ্রহণ করেন তিনি। বেগম পত্রিকার মাধ্যমে তিনি আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। পরে তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়।

আলোকচিত্রী হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশ নেন তিনি। সত্যজিতের একাধিক ছবিতেও কাজ করেন তিনি। ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্রে তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয়।

জাপানে ইউনেসকো অ্যাওয়ার্ড, বেগম পত্রিকার ৫০ বছর পূর্তি পুরস্কার, অনন্যা শীর্ষ দশ পুরস্কার, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির ফেলোসহ বিভিন্ন স্বীকৃতি পান তিনি।

লেখালেখিও করতেন সাইদা খানম। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ধূলোমাটি’, ‘স্মৃতির পথ বেয়ে’, ‘আমার চোখে সত্যজিৎ রায়’। বাংলা একাডেমি ও ইউএনএবির আজীবন সদস্য ছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী