Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলে আজ রোববার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রোববার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকবিস্তারিত পড়ুন
রিয়াদের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক প্রকাশ

তালা প্রেসক্লাবের সদস্য,দৈনিক নওয়াপাড়া তালা সংবাদদাতা আছাদুজ্জামান রাজুর চাচাত ভাই শিশু রিয়াদ হোসেন (১৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজীবিস্তারিত পড়ুন
ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, একটি নতুন মানচিত্রের অমর রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ শেখ আউয়াল প্রথমে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত বায়জিদ বোস্তামী (রা.)’র শিষ্যত্ব গ্রহণ করে তার সঙ্গে ভারতীয় উপমহাদেশে আসেন। পরবর্তীতে তারই উত্তরপুরুষেরা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বসতি স্থাপন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু হচ্ছেন ইসলাম প্রচারক শেখ আউয়ালের সপ্তম বংশধর। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ছিলেন একজন সুফি চরিত্রের অধিকারী অন্যতম ধর্মপ্রাণবিস্তারিত পড়ুন
জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন বুকে নিয়ে ঘাতকের বুলেটে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণে সাধ্যের সবটুকু উজাড় করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, “মানুষ একটা শোক সইতে পারে না। আর আমরা কি সহ্য করে আছি শুধু একটা চিন্তাবিস্তারিত পড়ুন
ভারত-বাংলাদেশ ভ্রমণে নতুন তিন শর্ত : বেনাপোল ইমিগ্রেশন

করোনা পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্টধারী যাত্রীদের কিছু শর্ত দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন। শর্তের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন কবির। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের তরফে জানানো হয়েছে, চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণ যে কোনো কারণে উভয় দেশে যেতে হলে কয়েকটি শর্ত এবার থেকে মানতে হবে। নতুন শর্তের মধ্যে রয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে যাওয়ার ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ২০২০ সালের ১ জুলাই ইস্যুকৃত ভিসা থাকতে হবে। সেই সাথে ভারতীয় হাই-কমিশনের অনুমতিপত্র।বিস্তারিত পড়ুন
নড়াইলে ডাক্তারসহ ১৫জনের করোনা শনাক্ত, মোট ৯৮৩

নড়াইলে শুক্রবার ১৪ আগষ্ট থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ডাক্তার শেলি সুলতানা, একজন সেনা সদস্য সহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১১ জন, কালিয়া উপজেলায় ১জন এবং লোহাগড়া উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭জন পুলিশ সদস্য, ৩০জন সেনা সদস্য ও ১৪জন চিকিৎসক, ২১জন সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের ৭৫জন, সর্বমোট ৯৮৩জনেরবিস্তারিত পড়ুন
নড়াইলে শ্বশুর বাড়ীতে বেড়াতে এসে যুবকের আত্মহত্যা

নড়াইলের পল্লীতে ইতনা গ্রামে শ্বশুর বাড়ীতে মাহাবুল্লাহ নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পওয়া গেছে। আত্মহত্যা হননকারী মাহাবুল্লাহ শেখ (২৩) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মোস্তফা শেখের ছেলে মাহাবুল্লাহর সাথে এক বছর আগে ইতনা গ্রামের রঞ্জু শেখের মেয়ে সুমাইয়া খানমের (১৯) বিয়ে হয়। এদের বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত।বিস্তারিত পড়ুন
সাংবাদিকের নামে মিথ্যা মামলা করায় ভোমরা ভূমিহীন সমিতির নিন্দা ও প্রতিবাদের বিবৃতি

সাতক্ষীরা সদর উপজেলা রিসোর্স সেন্টারের সাবেক ডাটাএন্ট্রি অপারেটর কামরুজ্জামানের কর্তৃক সাতক্ষীরা মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও আগরদাড়ী ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সেলিম হোসেন এবং জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর নামে আদালতে হয়রানিমুলক মিথ্যা মানহানি মামলা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শামছুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, জাকির হোসেন, সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৬৬

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৫৯১ জনে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২,৭৬৬ জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৭১,৮৮১।শুক্রবার দুপুরে করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।বিস্তারিত পড়ুন
তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খাতুন, মোঃ সফিকুল ইসলাম, গোবিন্দ ঘোষ, অধ্যাপক নন্দী দীপংকর, গুলশানআরা খাতুন, অজিত সরকার, ইউপিবিস্তারিত পড়ুন

