শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ডাক্তারসহ ১৫জনের করোনা শনাক্ত, মোট ৯৮৩

নড়াইলে শুক্রবার ১৪ আগষ্ট থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ডাক্তার শেলি সুলতানা, একজন সেনা সদস্য সহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১১ জন, কালিয়া উপজেলায় ১জন এবং লোহাগড়া উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপারসহ ২৭জন পুলিশ সদস্য, ৩০জন সেনা সদস্য ও ১৪জন চিকিৎসক, ২১জন সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের ৭৫জন, সর্বমোট ৯৮৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২চিকিৎসকসহ ৭৫০জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৩জন মা*রা গেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আই*সোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

এদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন মাতা হামিদা মোর্ত্তজা বলাকা বৃহস্পতিবার রাতে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ০৮ আগষ্ট নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন মাতা হামিদা মোর্ত্তজা বলাকাসহ পরিবারের চার সদস্য করোনা শনাক্ত হন। এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রা’ন্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। মাঝে পরীক্ষা করিয়েও পজিটিভ ফল পাওয়া যায়।

এরপর গত ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। এছাড়া এমপি মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্তুজা সিজার করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক