Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি!

চলতি মৌসুমে সাতক্ষীরার তালা উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অধিক তাপমাত্রা আর সময়মত প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় কারণে বেশির ভাগ ক্ষেতে পাটের চারা গজাতে পারেনি। যে কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানা গেছে। তালা উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে তালা উপজেলায় তিন হাজার ১০ হেক্টর জমিতে ৩৩ হাজার ৮৬২ বেল পাট উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাত্র তবে এ পর্যন্ত আবাদ হয়েছে ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তরে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের দিক নির্দেশনায় ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালা অনুষ্ঠানটিতে ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির প্রতিনিধি জাতীয় পার্টির নেত্রী ও সমাজ সেবক সাফিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন,বিস্তারিত পড়ুন
দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।মোট মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৪ জনে এবং শনাক্তের সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫৭ জনে দাঁড়াল। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিতবিস্তারিত পড়ুন
সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, আগামীকাল বুধবার (১৫ জুলাই) বনানী কবরস্থানে শাহজাহান সিরাজকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপিবিস্তারিত পড়ুন
সাহেদ কেলেঙ্কারিতে উঠে এসেছে যে ৩ তরুণীর নাম

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এক জীবনে কোনো ব্যক্তি এত প্রতারণা করতে পারে তা অবিশ্বাস্য! বহুরূপী সাহেদ তার সাম্রাজ্য শাসনে ব্যবহার করেছেন সুন্দরী নারীদেরও। সাহেদের নির্দেশে কাজ করে এমন পাঁচজন সুন্দরী নারীর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। এর মধ্যে তিনটি নাম ঘুরে ফিরে উঠে আসছে। তারা হলেন- তরুণী লিজা, সাদিয়া ও হিরা মণি। শনিবার দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে। খবরে বলাবিস্তারিত পড়ুন
শাহেদের কথায় পথচারীকে গাড়িচাপা : চালক পেত ৮ হাজার টাকা!

শাহেদের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরো বহু ভয়ঙ্কর তথ্য। পথচারীকে গাড়িচাপা দেওয়াতেন শাহেদ পরিচিত চালকদের দিয়ে, সেই চালককে দেওয়া হত সাজানো এই প্রতি দুর্ঘটনায় আট হাজার টাকা। চাপা খাওয়া সেই পথচারীকে রিজেন্ট হাসপাতালে এনে চলত দুর্ঘটনা বাণিজ্য! গাড়িচাপা দিয়ে হাসপাতালে নিতেন শাহেদ, এক রোগী নিলেই চালক পেত ৮০০০। ঢাকার উত্তরা এলাকায় কয়েকজন গাড়িচালকের সঙ্গে চুক্তি ছিল শাহেদের। তারা রাস্তায় ঘুরে ঘুরে পথচারীকে চাপা দিয়ে রোগী বানিয়ে গাড়িতে করে তার হাসপাতালে রেখে চলেবিস্তারিত পড়ুন
প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান প্রায়ত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির দারুল এহসান জামে মসজিদে মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া অনুষ্ঠানটির আয়োজন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী সাফিয়া পারভীন। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হায়াত। দোয়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-০২ আসনের এমপি রবির করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা

করোনায় আক্রান্ত সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. আব্দুল হান্নান। বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরা সদরের এমপি মহোদয় এলাকার জনগণকে ভালবেসে নিজের জীবনের ঝুকি নিয়ে করোনা প্রতিরোধে মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছেন এবং করোনার সংক্রমণ রোধে সকলকে সতর্ক ও সজাগ করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছেন। তিনিবিস্তারিত পড়ুন

