বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনায় আক্রান্ত এমপি রবি এখন আল্লাহর রহমতে সুস্থ

করোনা যুদ্ধে জনগণের জন্য নিজের জীবনের ঝুকি নিয়ে করোনার সংক্রমণ রোধে সকলকে সচেতন করতে এবং সাতক্ষীরাকে করোনা মুক্ত করতে নিরলস কাজ করা সেই জনগণের সেবক সাতক্ষীরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহান আল্লাহ রহমতে সকলের দোয়ায় এখন সুস্থ আছেন। তিনি নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। মহান আল্লাহ তায়ালা তাকে যেন দ্রুত সম্পুন্ন সুস্থ করে দেন। সেজন্য তিনি সকলের কাছে দোয়াবিস্তারিত পড়ুন

সবকিছুর মূলে সাহেদের উদ্দেশ্য ছিল প্রতারণা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাহেদ সবসময় প্রতারণা করার ফাঁকফোকর খুঁজতো। আর প্রচারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি উঠাতো। এসব দিয়েই তার প্রতারণা কাজকে আরও সহজ করত।’ তিনি বলেন, ‘যখন করোনা হাসপাতাল কেউ দিতে চাচ্ছিল না, তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছিল। তার উদ্দেশ্য ছিল যে প্রতারণা সেটা তো সেই মুহূর্তে বোঝা যায়নি। এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা সেটা এখন বোঝা যাচ্ছে।’বুধবার (১৫ জুলাই)বিস্তারিত পড়ুন

বিশ্বমানের প্রতারক সাহেদ গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে অস্ত্রসহ রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৫ জুলাই) ভোরে র‍্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলার দেবহাটার রামগতি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ মো. সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতীবিস্তারিত পড়ুন

ড্রেনের ভেতর শুয়ে ছিলেন প্রতারক সাহেদ

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ প্রতারক সাহেদকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান।বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান। সাহেদকে গ্রেপ্তারের সময় প্রত্যক্ষদর্শী কোমরপুর গ্রামের নুরুল ইসলামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর আ.লীগের সভাপতির মৃত্যুতে শোক

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সকলকে কাঁদিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে সদরের ফিংড়ি ইউনিয়নের নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ওবিস্তারিত পড়ুন

প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার আর নেই

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার আর নেই। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মো. আবুল খায়ের সরদার মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯:১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহিবিস্তারিত পড়ুন

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গ্রেপ্তার

বহু আলোচিত রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মাসুদ পারভেজকে গাজীপুর কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব। মঙ্গলবার (১৪জুলাই) সন্ধ্যায় কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মাসুদ পারভেজ কাপাসিয়া বাজারের হোমিও চিকিৎসক ও খোদাদিয়া গ্রামের হানিফ মোড়লের ছেলে।গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তথ্য ও প্রযুক্তি সহায়তায় এমডি মাসুদবিস্তারিত পড়ুন

বগুড়া-১ আসনের উপনির্বাচন: নৌকা ১ লাখ ৪৫ হাজার, নিকটতম প্রার্থী ১ হাজার

বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদারা মান্নান শিল্পী নৌকা মার্কায় এক লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ২১৮ ভোট। বগুড়া-১ আসনে সংসদ উপনির্বাচনে এমপি পদে এবার ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সেলাই মেশিন বিতরণ

কলারোয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ও এডিপির ২০১৯-২০ সনের অর্থায়নের উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র ও অস্বচ্ছল ৪০জন নারীর মাঝে ১৫দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন অসহায় নারীদের মাঝে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

প্রতারক সাহেদকে ধরতে সাতক্ষীরা শহরের কামালনগরে ও সীমান্তে চিরুনি অভিযান

করোনার টেস্ট রিপোর্ট জালিয়াতিসহ একাধিক অপকর্মের হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ধরতে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে। সে যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য চলছে চিরুনি অভিযান। জেলা পুলিশ সীমান্তে যাওয়ার পথে বিভিন্ন গাড়ী তল্লাশী চালিয়ে যাচ্ছে। একই সাথে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রহমান।বিস্তারিত পড়ুন