বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফকিরহাটে গৃহবধুর আত্মহত্যা

ফকিরহাটের জাড়িয়া এলাকায় শাহিনুর বেগম (১৯) নামে এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানায়- বুধবার বিকালে জাড়িয়া কাহারডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাবে না বলে জানান তদত্বকারী পুলিশ কর্মকর্তা। এদিকে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগবিস্তারিত পড়ুন

ফকিরহাটে মাদক সহ আটক-১

ফকিরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে গাজা সহ জালাল শেখ(৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফকিরহাট মডেল থানা পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ঘনশ্যামপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মোঃ রুহুল আমিন। এসময় তার নিজ বাড়ি থেকে ৩০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে ফকিরহাট মডেল থানায় আসামী জালালবিস্তারিত পড়ুন

বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের কোয়ারেন্টাইন অব্যবস্থাপনায় করোনা ঝুঁকি বাড়ছে

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত বাংলাদেশিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না থাকায় তাদের পরস্পরের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। এতে সংক্রমণ বাড়ছে ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্যকর্মীদেরও। এ ছাড়া যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে তদারকির অভাবে দেশজুড়ে করোনা সংক্রমণ আরও বেশি ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে স্বাস্থ্যকর্মীদের দাবি, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে তারা হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা দেখবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এরা। জনপ্রতিনিধিরা বলছেন, তাদের কেউ অবগত নাবিস্তারিত পড়ুন

স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

তপন কর্মকার (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় নিহত ব্যবসায়ীর বড় ভাই কৃষ্ণ কর্মকারের স্ত্রীকেও তুলে নিয়ে যায় তারা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১৫ জুলাই) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক জানান, নিহত তপন কর্মকার উপজেলার পূর্ব লটাখোলা গ্রামের মৃত গোপাল কর্মকারের ছেলে। লটাখোলাবিস্তারিত পড়ুন

নড়াইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন, বাড়ি বাড়ি চারা বিতরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজসহ তার বন্ধুদের উদ্যোগে নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, মহিলা যুবলীগ জেলা শাখার আহবায়ক নাসিমা রহমান পলি, বরাশুলা শিশু সদন কমপ্লেক্সবিস্তারিত পড়ুন

মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা

মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।বুধবার রাত ৮ টার দিকে স্হানীয় বাবু শরীফ ও কালাম মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।পুলিশের উপস্হিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্হানীয়রা জানান,বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সামনের সড়কে ২৫/৩০ জন যুবক লাঠিসোটা,রড,জিআই পাইপ, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে।এ সময় মাঝে মাঝে ‘ফারুউক্কা তুই গেলি কই'(প্রভাষক ফারুক) বলে শ্লোগান দিতেবিস্তারিত পড়ুন

নড়াইলের পল্লীতে হামলায় আহত-১

নড়াইলের তুলারামপুরের গ্রাম্য ডাক্তার শাহিন মোল্যার হামলায় পিতা মশিয়ার মোল্যা জখম হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে সদরের তুলারামপুর ইউনিয়নের দক্ষিন তুলারামপুর গ্রামের মশিয়ার মোল্যা (৭০)কে ডাক্তার পুত্র শাহিন মোল্যা (৩৪) মিলন মোল্য (৪০) তুহিন মোল্যা (৩৮) তিন পুত্রসন্তান ও প্রথম স্ত্রী হাজেরা বেগম মারপিট করে জখম করেছে। মশিয়ার মোল্য বর্তমানে নড়াইল সদর হাসপাতালের ১৪ নম্বর বেডে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মশিয়ার মোল্যা বলেন,গতকালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বর্ষা মৌসুমের টমেটো চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বর্ষা মৌসুমের টমেটো চাষে সফলতা পাওয়ায় আগ্রহ বেড়েছে কলারোয়া উপজেলার বাঁটরা গ্রামের কৃষকদের। জানা গেছে, অসময়ে টমেটো চাষে দাম ভালো পাওয়ায় জয়নগর ইউনিয়নের বাঁটরা গ্রামের কৃষকদের আগ্রহ বেড়েছে। গত বছরের তুলনায় এবার ওই অঞ্চলে দ্বিগুন হারে বেড়েছে টমেটো চাষী। তবে অন্যান্য চাষের তুলনায় টমেটো চাষে দ্বিগুন লাভ হলেও চাষাবাদ ও ফলন ব্যয়ও কম নয়। তবুও পিছপা হচ্ছেন না কৃষকেরা। টমেটো চাষীরা জানান, বছরের এই সময়টা এলেই শুরু হয়ে যায় টমেটো চাষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের সা. সম্পাদকের করোনা শনাক্ত।। সুস্থতা কামনা

করোনায় আক্রান্ত সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সকলের প্রিয় নেতা আলহাজ্জ মো. নজরুল ইসলামের করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্জ মো. আব্দুল হান্নান। বিবৃতিতে তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম নিজের জীবনের ঝুকি নিয়ে করোনা প্রতিরোধে মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছেন এবংবিস্তারিত পড়ুন

একদিনে আরও ৩৩ প্রাণহানি,শনাক্ত ৩৫৩৩

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে একদিনে (২৪ ঘণ্টায়) আরও ৩৩ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আরও ৩ হাজার ৫৩৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৭ জনে এবং শনাক্তের সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে দাঁড়াল। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশের মোট ৭৯টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলেবিস্তারিত পড়ুন