শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনাভাইরাসে আক্রান্ত হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আজ বুধবার হানিফের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব তারিক উল আলম টুটুল। টুটুল জানান, জ্বরসহ আরও কিছু লক্ষণ থাকায় হানিফ করোনা পরীক্ষা করিয়েছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। তবে শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন।

এএসপির মৃত্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার নামে নির্যাতন করে এএসপি আনিসুলের মৃত্যুর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে অভিযুক্ত হাসপাতালে অভিযান চলমান, সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরকে অবহিত করা হবে। গত সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারীবিস্তারিত পড়ুন

দেশের সব হাসপাতাল পরিদর্শনে যাচ্ছে সরকার

সারা দেশে অনুমোদিত এবং অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ডাগনস্টিক সেন্টারগুলো জরুরি ভিত্তিতে তালিকা চেয়ে সেগুলো পরিদর্শন শুরু করতে যাচ্ছে সরকার এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক এ কথা বলেন। গত ৯ অক্টোবর হাসপাতালের কর্মীদের ধস্তাধস্তিতে মারা যাওয়া সিনিয়র এএসপি আনিসুল করিমের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘যেকোনো মৃত্যু দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। আমার একজনবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

করোনার দ্বিতীয় ধাপ থেকে রক্ষায় ‘মাস্ক ব্যবহার ব্যতিত প্রবেশ নিষেধ, মাস্ক পরিধান করুন, সেবা নিন’-এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মোড়ে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন, সরকারি সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ঘরের বাইরে বের হলেই, মাস্ক ব্যবহার করুন এবং সর্বক্ষন সচেতন থাকুন। সামাজিক নিরাপত্তা বজায় রাখুন। স্বাস্থ্যবিধি মেনে করোনা থেকে মুক্তবিস্তারিত পড়ুন

শার্শার কায়বা ইউনিয়নে শতভাগ জন্ম মৃত্যু সনদ বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইন শুরু

“শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে প্রয়োজন জন্ম সনদ” এই স্লোগান নিয়ে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে আজ (১১ ই নভেম্বর) থেকে জন্ম- মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন শুরু হয়েছে। রুদ্রপুর ১ নং ওয়ার্ডে রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বুধবার সকাল ১০ টায় জন্ম- মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু। প্রত্যেক ওয়ার্ডে দুই দিন করে মোট ১৮ দিন এই ক্যাম্পেইন চলবে। এসময় মেম্বর আলমগীর কবিরবিস্তারিত পড়ুন

ফকিরহাটে মোহাম্মাদিয়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট জেলার ফকিরহাটে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার মাতা এবং তার সহধর্মিণী রুপা চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা শ্যামনগরের মোহাম্মাদিয়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় ১০ নভেম্বর মঙ্গলবার যোহরের নামাজের পর দোয়ার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে বংঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা ভাইরাস থেকে তিনি সহ তার স্ত্রী ও পরিবারের সকলের রোগ মুক্তি ওবিস্তারিত পড়ুন

তালার নগরঘাটায় পিচের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

একেরপর এক অনিয়ম আর নিম্নমানের জিনিস দিয়ে রাস্তার কাজ করছে এরকম সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই সেই রাস্তার কাজ।এমনকি তদন্ত প্রতিবেদনে অনিয়মের অভিযোগ হওয়া সত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার সাংবাদিক তপন চক্রবর্তী কাজ দ্রুত শেষ করার পায়তারা করছেন। যদিও এখন পিচ দেওয়ার কাজ এলাকাবাসীর তোপের মুখে পড়ে বন্ধ রেখে অন্যকাজ করছেন। তবে ঠিকাদার চাচ্ছেন রাস্তায় পিচ দেওয়ার কাজ তড়িঘড়ি করে শেষ করতে। ওই এলাকার মানুষ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও সেসবের কোনো কিছু তোয়াক্কাবিস্তারিত পড়ুন

দুধের বদলে চায়ে মেশান হলুদ, তাহলেই পাবেন দীর্ঘায়ু

চা বিলাসী বাঙালি সকাল সন্ধ্যা কিংবা বিকেলের আড্ডায়। চা ছাড়া চলেই না। অনেকের তো এক কাপ চায়ে সারাদিনের অবসাদ কেটে যায়। মধু চা, লেবু চা, দুধ চা, তুলসি চা কত ধরনের চা ই না খেয়ে থাকেন। তবে চায়ের সঙ্গে হলুদ মিশিয়ে খেতে পারেন। বিশেষ করে সকালের চায়ে এক চিমটি হলুদ মেশাতে পারেন। এর রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা। ত্বকের উজ্জ্বলতা বাড়ানড় সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সেই সঙ্গে স্মৃতিশক্তির বিকাশবিস্তারিত পড়ুন

এমপি পাপুল ও তার স্ত্রী বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা

১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বেলা ১১টার দিকে সংস্থাটির উপপরিচালক মোঃ সালাউদ্দিন মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, এমপি পাপুল, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন আক্তার। এর আগে গতকাল মঙ্গলবার এমপি পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলারবিস্তারিত পড়ুন

কুমিল্লায় স্ত্রীর সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় স্ত্রীর সামনেই জিল্লুর রহমান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত জিল্লুর রহমান (৪৮) নগরীর ২৫নং ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে। নিহত যুবলীগ নেতা জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল। বুধবার(১১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত কমল কৃষ্ণ ধর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চতবিস্তারিত পড়ুন